সারাদেশ

সুটিয়াকাঠী ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক। 

পিরোজপুর জেলার স্বরুপকাঠী থানার সুটিয়াকাঠী ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত সুটিয়াকাঠী ইউনিয়ন হাই স্কুল দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে ২০১৭ সালে মোঃ জাহিদ হোসেন প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম শুরু হয় বলে দাবি করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টিউশন ফি আদায়, বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ সংগ্রহ, বিদ্যালয়ের নামে দোকান ভাড়া ও কোরবানির গরুর হাটের অর্থ আত্মসাৎ, এবং স্কুল ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, বিদ্যালয়ের আর্থিক লেনদেনের স্বচ্ছ হিসাব প্রদান না করে অর্থ গোপন করার অভিযোগও রয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,