# DhakaCanvas > https://dhakacanvas.net It is a Newspaper portal. ## Posts - [বাগেরহাটের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ড পানেরহাটে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত](https://dhakacanvas.net/news-4995/): তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে বাংলা বর্ষবরণ উৎসব-১৪৩৩ বর্নিল আয়োজনের মধ্য দিয়ে জমকালো ভাবে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পানেরহাট পরিচালনা কমিটির সভাপতি শেখ মিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ ছালাম বিশ্বাসের সঞ্চালনায় মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পান ক্রয়-বিক্রয় কালেকশন পয়েন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পিলজংগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল-মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা শেখ […] - [নবীনগরে বাংলা নববর্ষ উদযাপিত: ইছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালযে মিলনমেলা।](https://dhakacanvas.net/news-4994/): মাজহারুল ইসলাম বাদল। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। ‘এসো হে বৈশাখ, এসো এসো’—এই আহ্বানে আজ মঙ্গলবার সকাল থেকেই নবীনগর শহর উৎসবের নগরীতে পরিণত হয়। ইছাময়ী বালিকা বিদ্যালয় মাঠে জনসমুদ্র পহেলা বৈশাখ উপলক্ষে নবীনগর ইছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। এই মাঠে ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মিলনমেলায় পরিণত হয় এই স্কুল প্রাঙ্গণ। নারী-পুরুষ ও শিশুরা রঙিন পোশাকে সজ্জিত হয়ে উৎসবে মেতে ওঠে। স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন উৎসবের এই বিশেষ মুহূর্তে অনুষ্ঠানের আমেজ আরও বাড়িয়ে দেয় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট  […] - [আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন](https://dhakacanvas.net/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%80%e0%a6%98%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%a2%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%9c/): আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায়, বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। আজ (১ লা বৈশাখ) ১৪৩৩ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার সকাল নয় ঘটিকার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায়, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার অনুষ্ঠান উদযাপন করা হয়। সকাল নয় ঘটিকার সময় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। নববর্ষ উদযাপন উপলক্ষে সকাল সাড়ে নয় ঘটিকার সময় উপজেলা প্রাঙ্গণ থেকে বৈশাখী উৎসবের একটি বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপস্থিত […] - [দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা](https://dhakacanvas.net/national-2/): অপরিশোধিত সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (১৩ এপ্রিল) বিকালে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ২ জন কর্মকর্তা। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতায় প্রায় ২ মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী আমদানি চালান দেশে আসার আগপর্যন্ত অপেক্ষা করতে হবে ইআরএল কর্তৃপক্ষকে। তবে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশস্ত করেছে জ্বালানি বিভাগ। ইআরএল কর্মকর্তাদের তথ্যমতে, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং অপরিশোধিত […] - [কলমাকান্দায় কারিতাসের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন](https://dhakacanvas.net/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-4/): কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। “এসো হে বৈশাখ, এসো এসো”—এই চিরচেনা আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় দিনব্যাপী অনুষ্ঠান। বাংলা নববর্ষ বাঙালির জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং নতুন আশা, নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এ উৎসবের মধ্য দিয়ে মানুষ ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধন গড়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল […] - [ঐতিহ্যের রঙে রাঙা তারাগঞ্জ, বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন](https://dhakacanvas.net/%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%99%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%9e/): জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের নেতৃত্বে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। দিনের শুরুতেই আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা ভাত পরিবেশন কর্মসূচি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। পান্তা-ইলিশসহ বাঙালির চিরায়ত খাবারের স্বাদ নিতে উপস্থিতদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এরপর সকালেই তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান […] - [প্রধানমন্ত্রীর গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি](https://dhakacanvas.net/national/): গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছে দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‎মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ প্রি পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এদিন সকাল পৌনে ১০টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি পৌঁছায়। এর আগে সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেয়। পরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। এ […] - [আবারও বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র-ইরান](https://dhakacanvas.net/international-4/): পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন আশা দেখা যাচ্ছে। আবারও নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিরা। আর সেটি বৃহস্পতিবারের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি। কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করছে। সূত্র বলছে, সুইজারল্যান্ডের জেনেভায় বিকল্প স্থান নির্ধারণের কথা ভাবা হচ্ছে। নয়তো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই ফের […] - [২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী](https://dhakacanvas.net/nationalnews-2/): আগামী ৫ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনের পর বক্তৃতায় তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম এরমধ্যে ‘কৃষক কার্ড’ ছিল। এছাড়া যেসব কৃষকের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ হাজার টাকা কৃষিঋণ ছিল, আমরা প্রথম একসপ্তাহে তা মওকুফ করেছি। বাংলাদেশে প্রায় ১২ লাখ কৃষক এ সুবিধা পেয়েছে। তিনি বলেন, আজকে হয়তো মাত্র ২২ হাজার কৃষককে ‍কৃষক কার্ড পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ, আগামী ৫ বছরে সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত ২ কোটি ৭৫ […] - [চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।](https://dhakacanvas.net/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%a2%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc/): এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন এই বছরকে বরণ করে নেওয়া হয়। কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়। চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন […] - [টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী](https://dhakacanvas.net/nationalnews/): কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এই কার্যক্রম উদ্বোধনের সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বিশেষ অতিথি রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)। শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর […] - [চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ](https://dhakacanvas.net/news-4993/): তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদরের চুলকাঠি বাজার পলাশ কিন্ডার গার্টেনে ২৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই এপ্রিল) ফকিরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসাইন ছায়েদীনের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের অধ্যাপক মোঃ আজহার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম। অত্র প্রতিষ্ঠানের সভাপতি অমিত কর বিলাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল মামুন টিপু। […] - [বাগেরহাটে ১০ কেজি গাঁজা'সহ দুই মাদক কারবারি আটক](https://dhakacanvas.net/news-4992/): বাগেরহাট, প্রতিনিধিঃ বাগেরহাটে ১০ কেজি গাঁজা, দুইটি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল’সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৩ মার্চ) দুপুরে বাগেরহাট সদরের সিএন্ডবি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী গ্রামের মৃত সৈয়দ সুজা মিয়া’র ছেলে সৈয়দ জিন্নাহ কবির (২৭) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকার মৃত মোজাম্মেল হক ভূইয়ার মেয়ে শারমিন আক্তার (২০)। মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, বাগেরহাট জেলার সদর থানাধীন সিএন্ডবি বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন মৎস্য আড়ৎ এর সামনে থেকে ১০ কেজি গাঁজা’সহ তাদেরকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক- বিজয় কুমার মজুমদার, বাদী হয়ে […] - [নেতৃত্বের সংকটে ছাত্রদলের সুপার ইউনিট: অবহেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল](https://dhakacanvas.net/news-4991/): নিজস্ব প্রতিনিধি; দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের অগ্রভাগের সেনানী হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম শক্তিশালী শাখা ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল’ বর্তমানে গভীর সাংগঠনিক সংকটে নিমজ্জিত। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে ইউনিটটি ঢাকার রাজপথ প্রকম্পিত করেছিল, সেই ‘সুপার ইউনিট’ খ্যাত শাখাটি এখন মেয়াদোত্তীর্ণ কমিটি ও অভ্যন্তরীণ অবহেলার কারণে তার ঐতিহ্য হারাতে বসেছে বলে অভিযোগ উঠেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের ইতিহাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আন্দোলনের এক পর্যায়ে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছিল, ঠিক তখনই ঢাকার রাজপথ আগলে রেখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৪ জন শিক্ষার্থী শাহাদাত […] - [সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত](https://dhakacanvas.net/news-4990/): শিমুল তালুকদার , সদরপুর (ফরিদপুর) থেকে: ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর পরিবেশে এবং যথাযোগ্য মর্যাদায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। ‘এসো হে বৈশাখ এসো এসো’ এই আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  শরীফ শাওনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি)রিফাত আমজুম প্রিয়া থানা কর্মকর্তা মোঃ আল-মামুন এবং সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম,মৎস কর্মকর্তা মোঃ মেহেদী হাসান,বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান(বদু),বিএনপির সদস্য সচিব মো:কবির মোল্লা সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।তাদের নিয়ে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণের […] - [সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে শত কোটি টাকার সড়ক ব্যবহারের আগেই নষ্ট, উঠছে কার্পেটিং অনিয়মের অভিযোগ](https://dhakacanvas.net/news-4989/): ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে নির্মিত শত কোটি টাকার সড়ক ব্যবহারের আগেই উঠে যাচ্ছে কার্পেটিং। নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, টেন্ডারের শর্ত ভেঙে এখনো নিম্নমানের কাজ করেছে। প্রকল্পে নির্ধারিত ৫০ মিলিমিটার সাইজের খোয়ার পরিবর্তে বড় আকারের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। ৭৫ মিলিমিটার কার্পেটিংয়ের স্থলে কোথাও ৬০ থেকে ৬৫ মিলিমিটার পুরুত্ব পাওয়া গেছিলো। সড়ক নির্মাণে বড় আকারের নিম্নমানের খোয়া, ভাঙা ইটের খোয়া, প্রকল্প এলাকার ভরাটকৃত বালু ব্যবহার, খোয়া-বালুর মিশ্রণে অনিয়ম এবং নির্ধারিত পুরুত্ব না মানার মতো গুরুতর ত্রুটি রয়েছে। কোথাও পাথরের ঢালাই, কোথাও […] - [জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন](https://dhakacanvas.net/news-4988/): জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রায় জেলা প্রশাসন, বিএনপিসহ অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করেন এবং শোভাযাত্রা শেষে কালেক্টরেট মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের  প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, […] - [কুমিল্লা জেলা রোভারের প্রাথমিক প্রতিবিধান বিষয়ক ডে ক্যাম্প অনুষ্ঠিত।](https://dhakacanvas.net/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d/): খন্দকার মহিবুল হক, কুমিল্লা কুমিল্লা জেলা রোভারের আয়োজনে প্রাথমিক প্রতিবিধান ও ডিজাস্টার বিষয়ক প্রশিক্ষণ ডে ক্যাম্প ২০২৬ দিনব্যাপী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ডে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান স্কাউট ব্যাক্তিত্ব কুমিল্লা জেলা রোভারের সহ সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূইয়া, স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি। কুমিল্লা জেলা রোভারের যুগ্ম সম্পাদক ও এথনিকা স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার দাউদ খান দোলন এর পরিচালনায় জাতীয় সঙ্গীত ও প্রার্থনা সঙ্গীতের পর পবিত্র কোর আন থেকে তেওয়াতের পর বক্তব্য […] - [নিরাপদ খাদ্যঃ ভাবনা বনাম বাস্তবতা এবং করনীয়](https://dhakacanvas.net/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%83-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/):   —- কাজী ফারহান হায়দার নিরাপদ খাদ্য বলতে স্বাস্থ্যকর ও সুষম খাদ্যকে আমরা বুঝি। যে প্রক্রিয়ায় বৈজ্ঞানিকভাবে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন প্রস্তুত ও পরিবেশন করা হয় তাকে নিরাপদ খাদ্য ব্যবস্থা বলে, খাদ্য আমাদের একটি মৌলিক চাহিদা। নিরাপদ খাদ্যের সংস্থান মানুষের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, নিরাপদ খাদ্যের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে নিজেদের সুস্থতার স্বার্থে, কারণ আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ প্রয়োজনীয়, অনিরাপদ খাদ্যে আমাদের স্বাস্থ্যহানির কারণ হতে পারে। বর্তমানে শস্য উৎপাদন, বাজারজাতকরণ, বিপণন প্রক্রিয়ায় রাসায়নিকের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান খাদ্যের সঙ্গে যুক্ত হচ্ছে। শস্য উৎপাদনে কীটনাশক যথেচ্ছ ব্যবহারের ফলে জমির […] - [নেত্রকোনার দুর্গাপুরে ৬০০ বোতল মাদক জব্দ, আটক ২](https://dhakacanvas.net/news-4987/): মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসদৃশ্য মাদক ‘ফেয়ারডিল’ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো. কামরুল হাসান। এর আগে, ওইদিন ভোরে পৌর শহরের বুরুঙ্গা ভাঙাব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)। পুলিশ জানায়, মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুরুঙ্গা ভাঙাব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই […] - [কাজীপুরের কণ্ঠে এক দাবি সংরক্ষিত আসনে কনকচাঁপা, পেছনে সংগ্রাম আর বঞ্চনার গল্প](https://dhakacanvas.net/news-4986/): ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা তার রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা, সংগ্রাম ও অভিযোগ তুলে ধরে আবারও আলোচনায় এসেছেন। সংগীতাঙ্গনের সফল এই শিল্পী জানিয়েছেন, রাজনীতির ময়দানে তার পথচলা সহজ ছিল না, বরং ছিল নানা প্রতিবন্ধকতায় ভরা। তিনি জানান, তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ২০১৩ সালে, যখন খালেদা জিয়া তাকে সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তার জন্য চ্যালেঞ্জিং হলেও নেত্রীর নির্দেশকে গুরুত্ব দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কনকচাঁপা। তিনি অভিযোগ করেন, নির্বাচনী […] - [জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা](https://dhakacanvas.net/news-4985/): জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা প্রেসক্লাবের আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভি, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা । সোমবার দুপুরে জয়পুরহাট শহরের পৃথিবী কমপ্লেক্সের সামনে অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিপুল কুমার সরকার (মাইটিভি), মতলুব হোসেন (দৈনিক বাংলাদেশের খবর, দি ট্রাইব্যুনাল), শাহাবুদ্দিন আহমেদ (দৈনিক সোনার দেশ) ও কবির হোসেন (দৈনিক ভোরের কাগজ)। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম খান (গ্লোবাল টিভি), আবু রায়হান ( দৈনিক ভোরের আওয়াজ ও ডেইলি কান্ট্রি […] - [পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত](https://dhakacanvas.net/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95-4/): এম জালাল উদ্দীন:পাইকগাছা  পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, পৌরসভা সভাপতি আসলাম […] - [শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব](https://dhakacanvas.net/news-4984/): রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলায় শনিবার(১১এপ্রিল) সন্ধ্যায় নকিপুর জমিদারবাড়ী সংলগ্ন শ্রীশ্রী হরি গুরু চাঁদ মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ মতুয়া মহাসংঘের বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখাজীর নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত মন্দিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মতুয়া মহাসংঘের অনুসারী কয়েক শত ভক্তবৃন্দ বাদ্যবাজনা সহকারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ভাবে মন্দির চত্তরে উপস্থিত হয়ে ধর্মীয়  আলোচনায় অংশ গ্রহণ করেন।সন্ধ্যা থেকে সারা রাত্র ব্যাপী  এ অনুষ্ঠানে শ্রীশ্রী হরি চাঁদ ঠাকুর প্রবতিত মতুয়া মত পথের বিষয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখাজী, সম্পাদক মৃনাল কান্তি মন্ডল সহ বিভিন্ন ইউপির নেতৃবৃন্দ ও কমিটির সদস্যবৃন্দ। […] - [সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী বাগেরহাটের মেয়ে শারমিন সুলতানা রুমা](https://dhakacanvas.net/news-4983/): বাগেরহাট প্রতিনিধিঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক বাগেরহাটের মেয়ে শারমিন সুলতানা রুমা। রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তিনি মনোনয়ন সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তার এ উদ্যোগকে স্বাগত জানান। রাজনীতির মাঠে সক্রিয় এই তরুণ নেত্রী দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের কারণে তিনি ইতোমধ্যেই নেতাকর্মীদের কাছে আস্থাভাজন হয়ে উঠেছেন। তিনি রাজনৈতিক […] - [হঠাৎ হাসপাতালে পরিদর্শনে এমপি। রোগীদের সেবার মান, সরকারি ওষুধ সরবরাহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্বারোপ। ।](https://dhakacanvas.net/news-4982/): মতলব দক্ষিন (চাঁদপুর) প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  রবিবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় হঠাৎ পরিদর্শনে আসেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড.মো. জালাল উদ্দিন। এসময় তিনি হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড ঘুরে  দেখেন এবং  ভর্তিকৃত রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন। চিকিৎসা ব্যবস্থা,সরকারি ঔষধ সরবরাহ এবং খাবারের মান সম্পর্কে কোন ধরনের অভিযোগ আছে কিনা তা জানতে চান ড.মো.জালাল উদ্দিন এমপি। তবে চিকিৎসা সেবা নিয়ে রোগীদের  কোনো অভিযোগ না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন এমপি। পরে তিনি  হাসপাতালের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার ও অন্যান্যদের উদ্দেশ্যে  বলেন, রোগীদের সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিতে হবে।  […] - [চিলমারীতে "বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ" এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ](https://dhakacanvas.net/news-4981/): হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে, “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” চিলমারী উপজেলা শাখার সভাপতি জয়নব খাতুনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের” উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুফিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নয়ন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি” নির্বাচনী ইশতিহারে ঘোষনা করেছিলো। তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে, প্রথম ১৮মাসে ১কোটি […] - [অকটেন সংকটে চাঁদপুর: দীর্ঘ লাইন, বোতলে তেল বিক্রির অভিযোগ](https://dhakacanvas.net/%e0%a6%85%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d/): মোঃ হাবিবুর রহমান  (চাঁদপুর) চাঁদপুর জেলায় জ্বালানি তেল বিশেষ করে অকটেন সংকট তীব্র আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না যানবাহন চালকরা। শহরের আমির হোসেন খান অ্যান্ড কোং ফিলিং স্টেশন-এ সরেজমিনে দেখা যায়, রাত পর্যন্ত মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। চালকদের অভিযোগ, পাম্পে বোতল বা পাত্রে করে তেল বিক্রির কারণে দ্রুত জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। ফলে লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক চালক তেল না পাওয়ার আশঙ্কায় রয়েছেন। চালকদের আরও অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে লাইনের বাইরে থেকেও তেল নিচ্ছেন, যা সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তবে পাম্প কর্তৃপক্ষ জানায়, পাম্প […] - [সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে মজুতকৃত ১২শ লিটার ডিজেল উদ্ধার](https://dhakacanvas.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae/): মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১২ শ লিটার ডিজেল জব্দ ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মৌতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফেরদৌস মোড়‌লের বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।অভিযানে মৌতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়লের নিজ বাসভবন ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৬ ব্যারেল ডিজেল ১২০০ লিটার তেল জব্দ করা হয়। অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু মোবাইল কোর্ট পরিচালনা ১২০০ লিটার ডি‌জেল অবৈধ মজুদের দায়ে অভিযুক্ত চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জ‌রিমানা করেন এবং ডিজেলগুলো জব্দ করেন। এসময় ১৬‌টি খা‌লি ব‌্যা‌রেল […] - [গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ](https://dhakacanvas.net/news-4980/):  ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি: গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১২ এপ্রিল) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা শাখা এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলটি শহরের দরগা রোড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির শাহিনুর আলম। সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন, পৌরসভা শাখার আমির মো. আব্দুল লতিফ, সদর উপজেলা আমির […] - [সাশ্রয়ী বাজার ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে আশ বাজারের ১৪তম আউটলেট উদ্বোধন ](https://dhakacanvas.net/news-4979/): চট্টগ্রাম প্রতিনিধি: ক্রয়মূল্য ও আমদানি মূল্যে পণ্য মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগরে ১২ এপ্রিল (রবিবার) উদ্বোধন হয়ে গেলো আশ বাজারের ১৪ম আউটলেট। “হাম্মাদ ইব্রাহিম গ্রোসারি শপ” নামে নতুন আউটলেটটি চট্টগ্রামের জনবহুল এলাকা বাকলিয়া থানার মিয়াখান নগরের বেলাখান মসজিদ এর বিপরীত দিকে অবস্থিত। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আউটলেটের স্বত্বাধিকারী কফিল উদ্দিন এবং আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আশ বাজারের প্রধান নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। আশ বাজারের নীতিমালা অনুযায়ী, স্থানীয় গ্রাহকগণ খুব সহজে এখানে পণ্যের গায়ের মূল্যের চেয়ে কম দামে প্রয়োজনীয় পণ্যসমূহ কিনতে পারবেন। এছাড়া গ্রাহকরা আশবাজার ওয়েবসাইটে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারির […] - [শাহরাস্তিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা, এলাকায় চাঞ্চল্য ](https://dhakacanvas.net/news-4978/): এইচ.এ.বাবলু, শাহরাস্তি ।। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূ আঁখি আলমগীর মীম (২৫) উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম পাড়া রব ভূঁইয়া বাড়ির বাসিন্দা আব্দুর রহিমের স্ত্রী। গত বুধবার (৮ এপ্রিল ২০২৬) মীম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করা হলেও, ঘটনাটিকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে পরিবারের অমতে মীম ও আব্দুর রহিম বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ কারণে মীমের বাবা আলমগীর হোসেন দীর্ঘদিন মেয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন রাখেন। […] - [শাহরাস্তিতে অবৈধ তেল মজুদ ও বেশি দামে বিক্রি: ভ্রাম্যমান আদালতের জরিমানা](https://dhakacanvas.net/news-4977/):  চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা-তে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযানকালে “সোবাহান ট্রেডার্স”-এর মালিক আব্দুস সোবাহানকে অবৈধভাবে প্রায় ২৫০ লিটার জ্বালানি তেল (অকটেন) মজুদ রাখা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে (প্রতি লিটার ২০০-২২০ টাকা) বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। […] - [নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে:- চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন](https://dhakacanvas.net/news-4976/): চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও ৭–৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রবিবার নগরীর ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডস্থ নিউ মনসুরাবাদ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মেয়র এসব তথ্য জানান। মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের “বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় নগরজুড়ে পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তিনি জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪টি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, ১৫টির কাজ […] - [বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর](https://dhakacanvas.net/news-4975/): তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে হযরত খানজাহান (রহঃ)-এর মাজার দিঘির কুমিরে একটি কুকুর নিয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে রক্ষায় কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর দৃষ্টিগোচর হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাগেরহাটের ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। […] - [গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল](https://dhakacanvas.net/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%87/): ফারিয়াজ ফাহিম জামালপুর গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদের পরিচালনায় বিক্ষোভ পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, এডভোকেট ছামিউল হক, শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন, সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নোমান, এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসান এবং এবি পার্টির সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। বক্তারা গণভোটের […] - [কর্ণফুলীতে রাতের আঁধারে শ্মশানের গেট কেটে নেওয়ার অভিযোগ](https://dhakacanvas.net/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/): কর্ণফুলী প্রতিনিধি : কর্ণফুলী উপজেলার শিকলবাহায় রাতের আঁধারে পারিবারিক শ্মশানের গেট কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের হরিহর ডাক্তার বাড়ির পারিবারিক শশ্মানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশুতোষ নাথ (৩৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে শুক্রবার রাতে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতের আঁধারে কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারীরা প্রায় ১৫-২০ পরিবারের পারিবারিক শশ্মানের প্রধান লোহার গেটটি কেটে নিয়ে যায়। এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এ ঘটনায় জিডি করা হয়েছে। তদন্তে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। - [পলাশবাড়ীতে বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন](https://dhakacanvas.net/news-4974/): বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপির মহদীপুর নামা পাড়া এলাকায় বসতবাড়িতে ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানাগেছে। ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল শনিবার রাত ১১ টায় মহদীপুর গ্রামে। এলাকাবাসী জানায় মহদীপুর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে ভ্যান চালক সুলতান প্রতিদিনের ন্যায় গোয়াল ঘড়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পরে।রাত ১১ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।এসময় গোয়াল ঘড়ে থাকা ২ গরু, ৪ টি ছাগল ২ টি অটো ভ্যানসহ ৩ টি ঘড় মুহুর্তেই আগুনের লেলিহায় শিখায় পুরে ভস্মীভূত হয়। পরে এলাকাবাসী ও ফায়ারসার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা আরো জানায় অগ্নিকাণ্ডের […] - [চিরিরবন্দরে লিচুর বাগানে ‘মধু বিপ্লব’।](https://dhakacanvas.net/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/): এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকা মূল্যের ২৮ মেট্রিক টন মধু আহরণের পাশাপাশি লিচুর ফুলে মৌমাছির পরাগায়নের মাধ্যমে কয়েক শতাংশ বেশি লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহের পাশাপাশি লিচুর মুকুলে মুকুলে পরাগায়নের ফলে এ বছর বাগানের প্রতিটি গাছেই গত বছরের তুলনায় বেশি লিচু ফলনের আশা করছেন লিচু চাষিরা। লিচু বাগান পরিচর্যা খরচ কম হওয়ার পাশাপাশি আশানুরূপ লাভ পাওয়ায় এলাকার অনেকেই আবাদি জমিতে লিচু বাগান গড়ে তুলছেন। বর্তমানে প্রতিটি লিচু বাগানেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে গাছের পাতা। মূলত লিচুর ফুল থেকে মধু সংগ্রহ করতে নাটর সিরাজগঞ্জ ফরিদপুরসহ […] - [কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলা ও হত্যাকাণ্ড সম্মিলিত সামাজিক আন্দোলনের তীব্র নিন্দা](https://dhakacanvas.net/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/): ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর সেলিম রেজা জাহাঙ্গীরের আস্তানায় হামলা, পিটিয়ে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। রোববার (১২ এপ্রিল) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, কথিত ধর্ম অবমাননার অভিযোগে সংঘটিত এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত। নেতৃবৃন্দ জানান, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা […] - [সদরপুরে ৬০ বছরের ঐতিহ্য: রোগ মুক্তির কামনায় কৃষ্ণপুরে শীতলা পূজা](https://dhakacanvas.net/news-4973/): শিমুল তালুকদার, সদরপুর (ফরিদপুর) ​ফরিদপুরের সদরপুর উপজেলায় হাম-বসন্তসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পাওয়ার আশায় প্রায় ছয় দশক ধরে পালিত হয়ে আসছে বিশেষ ধর্মীয় আচার ‘শীতলা পূজা’। এরই ধারাবাহিকতায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই পূজা সম্পন্ন করেছেন। ​শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মালোপাড়া গ্রামে এই পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও গ্রামের নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের এই ধর্মীয় উৎসবে অংশ নেন। ​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দেবী শীতলা মূলত (‘আরোগ্যদায়িনী’দেবী) প্রাচীনকাল থেকেই ভক্তরা বিশ্বাস করে আসছেন যে, গুটিবসন্ত, জলবসন্ত, হাম এবং বিভিন্ন চর্মরোগ নিয়ন্ত্রণ করেন তিনি। তাঁর […] - [নাসিকে ফ্যাসিস্ট আওয়ামী দোসর স্বাচিপ কর্মী ডাঃ নাফিয়ার দৌরাত্ম্য](https://dhakacanvas.net/news-4972/): নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ডাঃ  ফ্যাসিস্ট আওয়ামী দোসর আওয়ামীলীগের চিকিৎসকদের সংগঠন স্বাচিপ কর্মী নাফিয়ার দৌরাত্ম্য সেচ্ছাচারিতার কারনে জিম্মি হয়ে পড়েছে নাসিকের চিকিৎসা ব্যাবস্থা । আওয়ামী দোসর হয়েও এখনো বহাল তবিয়তে রয়েছে নাফিয়া। তৎকালীন মেয়র আইভীর ঘনিষ্ট স্বাচিপ নেতার বোন হওয়ার সুবাদে সিটি কর্পোরেশনে স্থান করে নেয় এই আওয়ামী দোসর । জানাযায়, ডাঃ নাফিয়া ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী দোসর ও আওয়ামীলীগের  চিকিৎসকদের সংগঠন স্বাচিপ  কর্মী  ও স্থানীয় স্বাচিপ নেতার আপন চোট বোন হওয়ার সুবাধে তৎকালীন  মেয়র আওয়ামী করনের  জন্য তাকে নিয়োগ দেয়।  চিকিৎসক  হিসেবে যোগ্য  না হলেও দলীয় পরিচয়ে সে চাকুরি পায়। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন  তার ভাই ও তার দূর্নীতির  কারনে […] - [গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ](https://dhakacanvas.net/news-4971/): পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন রশিদ। গত ৮ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের অভিপ্রায় অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেড ও সংশ্লিষ্ট সুবিধাদিসহ তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর যতদিন এ পদে দায়িত্ব পালন করবেন অথবা হুমায়ুন রশিদকে সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার অভিপ্রায় পোষণ […] - [ভোলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক](https://dhakacanvas.net/news-4970/): মোঃ রাফসান জানি , ভোলা: ভোলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল ভোলা সদর থানাধীন খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন আব্দুল মমিন (৩২)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বসার আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৭ এপ্রিল তিনি দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে এক মাদকপাচারকারী চক্রের সদস্যের সহযোগিতায় আত্মগোপনের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের […] - [মাদকসেবীদের ধরতে লিখিত অভিযোগের প্রয়োজন নেই...ওসি হেলাল উদ্দিন](https://dhakacanvas.net/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%85/):  মোঃ সোহেল রানা : ফরিদগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, মাদক সেবনকারীকে ধরতে কোনো লিখিত অভিযোগের দরকার নেই। অভিযোগ পেলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা বিবো। যিনি তথ্য দিবেন তার বিষয়ে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হবে শনিবার (১১ এপ্রিল ) আদর্শ একাডেমী কর্তৃক আয়োজিত মেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান। তিনি তার বক্তব্যে বলেন, মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সহনশীলতা […] - [](https://dhakacanvas.net/54585-2/):   কর্ণফুলী প্রতিনিধি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুরে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ১০ এপ্রিল ভোররাতে বড়উঠান ইউনিয়নের ফাঁজিল খাঁর হাটের আবুল হাশেমের বসতঘরে এই চুরির ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা অনুপস্থিত ছিলেন। এই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এইসময় আনুমানিক ১০ আনা স্বর্ণালঙ্কার, প্রায় ৩০ হাজার টাকা নগদ অর্থ, ৭টি ফ্যান, ২টি গ্যাস সিলিন্ডার, হাড়ি-পাতিলসহ বিভিন্ন দামি ইলেকট্রনিক পণ্য চুরি করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও গত বছরের নভেম্বর মাসে একই কৌশলে ওই বাড়িতে চুরি সংঘটিত হয়, যেখানে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের দুটি […] - [ফরিদগঞ্জে আদর্শ একাডেমীর উদ্যোগে মেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত](https://dhakacanvas.net/%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0/):  মোঃ সোহেল রানা : চাঁদপুরের ফরিদগঞ্জে আদর্শ একাডেমীতে আনন্দঘন ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান। তিনি তার বক্তব্যে বলেন, মোবাইল ও ইন্টারনেটে ডুবে না থেকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এতে করে মানসিক জড়তা দূর হবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সহনশীলতা গড়ে তোলে, পড়াশোনার […] - [নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার](https://dhakacanvas.net/news-4969/): চট্টগ্রাম প্রতিনিধি: সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে নগরীর আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার হয়েছে। গত ০৬ এপ্রিল তারিখ বেলা আনুমানিক ১১.০০ টার সময় ভিকটিম মোঃ মিনহাজ (২৩) রিক্সাযোগে তার কর্মস্থল কোতোয়ালী থানাধীন কোর্টহিলস্থ জহুর হকার্স মার্কেটের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পশ্চিমপাড় মেসার্স মাষ্টার এন্টারপ্রাইজের সামনে পৌঁছামাত্র পূর্ব শত্রুতার জেরে এজাহারনামীয় আসামী ১। আবদুল আউয়াল অপু (৩৬), ২। মোঃ সবুজ (২৫), ৩। তুহিন (২৭)সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে হাতে ধামা, কিরিচ, ছোরা সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার রিক্সার গতিরোধ করে। এসময় তারা ভিকটিমকে […] - [কালীগঞ্জে অনুমতি ব্যতিত মাটি খনন ২ লাখ টাকা জরিমান](https://dhakacanvas.net/news-4968/): মারুফ হাসান (কালীগঞ্জ)গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটি খননের অপরাধে রকিবুন নবী নামে একজনকে দুই লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া (বারুন) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বেরুয়া (বারুন) গ্রামের এ এম মাহমুদুন নবীর ছেলে রকিবুন নবী মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক একটি মামলায় দুই লাখ টাকা আর্থিক জরিমানা করেন। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী […] - [শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার](https://dhakacanvas.net/news-4967/): ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি মাঠ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের পুরানপাড়া-চরপাড়ার মধ্যবর্তী একটি ঘাসের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহজাদপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, ৪, ৫ দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। লাশটি কিছুটা পচনশীল অবস্থায় ছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এবং থানার সার্কেল কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম উপস্থিত থেকে বিষয়টি তদারকি করছেন। এ ঘটনায় লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং […] - [চিলমারীতে "বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন বৃত্তি সংবর্ধনা"- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ](https://dhakacanvas.net/news-4966/): হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ নুরানী অ্যাসোসিসেশন” কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।  শনিবার (১১ই এপ্রিল) সকাল ১১টার দিকে ইসলামী স্কুল চিলমারী মাঠে, “ইসলামী স্কুল চিলমারী স্থায়ী কমিটির সদস্য” মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে, ও বাংলাদেশ নুরানী অ্যাসোসিসেশন এর আয়োজনে। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রুকুনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী স্কুল চিলমারীর পরিচালক ও পার্টনার হারুন অর রশিদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আরিফুল হাসান, সহকারী শিক্ষক […] - [সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস। ](https://dhakacanvas.net/news-4965/): বেলাল হোসেন ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহের সময় তার সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি তৃণমূলের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। দীর্ঘ রাজনৈতিক পথচলা, রাজপথের আন্দোলন এবং সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে ফোরাতুন নাহার প্যারিস ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে একটি […] - [ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১ ](https://dhakacanvas.net/news-4964/): খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুর থানার বিশেষ অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১নং গেইট এলাকায় পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়। জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) রুবেল মিয়ার নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় রফিক বেপারীকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ট্যাবলেটগুলোর ব্লিস্টারসহ মোট ওজন প্রায় ১২ গ্রাম এবং […] - [জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গালকাটা ইব্রাহিম গ্রেফতার](https://dhakacanvas.net/news-4963/): জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট শহরের একটি শোরুমে চাঁদাবাজির ঘটনায় ইব্রাহিম হোসেন ওরফে গালকাটা ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ইব্রাহিম শহরের শান্তিনগর এলাকার মৃত ইউসুফ মোল্লার ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল দুপুরে শহরের ‘রাবেয়া ট্রেডার্স’ নামের একটি শোরুমে গিয়ে প্রথমে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন ইব্রাহিম। পরবর্তীতে ৯ এপ্রিল বিকেলে আবারও সেখানে গিয়ে তিনি ভাঙচুর ও তাণ্ডব চালান। এ সময় তিনি শোরুম মালিক উজ্জ্বল হায়াতের […] - [ক্ষেতলালে ধানক্ষেতে নারীর মরদেহ উদ্ধার! সাবেক স্বামী আটক](https://dhakacanvas.net/news-4962/): জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সুতার গুচ্ছগ্রামে ধানক্ষেত থেকে আশুরা (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক স্বামী বাবলু মন্ডলকে আটক করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে মামুদপুর ইউনিয়নের আইমাপুর নামাজগর মাঠের একটি অগভীর নলকূপ ঘর থেকে বাবলুকে আটক করে ক্ষেতলাল থানা পুলিশ। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আটিদাশরা মৌজার সুতার গুচ্ছগ্রাম সংলগ্ন সিরাজুল ইসলামের ধানক্ষেতে মরদেহটি প্রথম দেখতে পান নলকূপের ডেনম্যান আব্দুস সালাম। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, আশুরা একই গ্রামের মোফাজ্জল ওরফে মফের ছেলে […] - [জাতি, ধর্ম বর্ণ না দেখে কৃষক কার্ড ও ফ্যামেলী  কার্ড দেয়া হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ](https://dhakacanvas.net/news-4961/): একেএম বজলুর রহমান , পঞ্চগড় জাতি ধর্ম বর্ন না দেখে কোন দল করে সেটা না দেখে কৃষক কার্ড ও ফ্যামেলী কার্ড বিতরণ করা হবে। ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের ১১টি উপজেলায় এক যোগে কৃষক কার্ড বিতরনের উদ্ধোধন করবেন। পঞ্চগড়ের বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ২ হাজার কৃষক পরিবারকে আগাীযীমী নির্বাচনে সর্বোচ্চ ব্যবধানে ভোটে নির্বাচিত করায় তাদেরকে এসব এসব কার্ড বিতরন করা হবে। দেবীগঞ্জ উপজেলা চত্বরে অনুষ্ঠিত উপজেলায় সম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১শ বান্ডিল ঢেউটিন, নগদ ৩ লক্ষ টাকা বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই পাবে। দলীয় দৃষ্টি […] - [গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ](https://dhakacanvas.net/news-4960/): জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ  জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সাড়ে ১০ টায় শহরের বাটারমোড়ে এই কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, জামায়াত নেতা কাওছার হোসেন, এসএম খিজির হায়াত, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, জুলাই যোদ্ধা হাসিবুল হক সানজিদসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। প্রধান অতিথি […] - [চাঁদপুরে মাদকবিরোধী অভিযান: ওয়ারলেস বাজারে এক যুবক আটক,ছাত্রদলের উদ্যোগে অভিযান](https://dhakacanvas.net/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af/): নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের ১৩ নং ওয়ার্ডের ওয়ারলেস বাজার এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় ছাত্রদলের উদ্যোগে পরিচালিত অভিযানে হৃদয় নামের ওই যুবককে হাতেনাতে ধরা হয়। স্থানীয় সূত্র জানায়, ১৩ নং ওয়ার্ড ছাত্রদলের নেতা শুভর নেতৃত্বে একটি দল হঠাৎ অভিযান চালালে মাদক সেবনরত অবস্থায় হৃদয়কে আটক করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়—তিনি ওয়ারলেস এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। অভিযান চলাকালে তাসফিক পাটওয়ারী নামের আরেক যুবককে সন্দেহজনকভাবে আটক করা হলেও, প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই হৃদয়সহ কিছু যুবক ওয়ারলেস বাজারের আশপাশের গলি ও বালুর মাঠে নিয়মিত মাদক […] - [নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন](https://dhakacanvas.net/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%ad-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%aa/): তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার কালিতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বর্ষাইল ইউনিয়নের কালিতলা ব্রিজ এলাকায় এ কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় খননকাজটি বাস্তবায়ন করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)। উদ্বোধন শেষে তেঁতুলিয়া বিএমসি কলেজ মাঠে বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন পলাশ, বিএনপি নেতা মোসাদ্দুর […] - [হাটহাজারীতে সড়ক ও জনপদ বিভাগকে ম্যানেজ করেই জায়গা ও ঘর দখলের অভিযোগ: চলছে ব্যবসা](https://dhakacanvas.net/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%ac/): হাটহাজারী প্রতিনিধি: বছরের শুরুতে মালিকানা ও প্রথম পক্ষের জেলা পরিষদের অধিগ্রহনকৃত জায়গা খরিদ করে লাগোয়া আরো সরকারি জায়গা দখলে নিয়ে বালুর ব্যবসা করে যাচ্ছে সেলিম নামে এক ব্যক্তি। মহাসড়ক ঘেঁষে বিশাল পাকা বাউন্ডারি দিয়ে সড়ক ও জনপদ বিভাগের কোটি টাকার জায়গা দখলে নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব। এ যেন চোখ থাকিতে অন্ধ। উপজেলার ধলই ইউনিয়নের বালুরটাল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে জায়গা দখলের এ ঘটনা ঘটে। জানা গেছে, চলতি বছরের শুরুতে জনৈক লিটন মহাজন থেকে কয়েক শতক মালিকানা ও মিলন মহাজন থেকে জেলা পরিষদ থেকে অধিগ্রহনকৃত কিছু জায়গা খরিদ করেন অভিযুক্ত সেলিম। পরে খরিদ ও অধিগ্রহনকৃত জায়গার উপর নিরাপত্তার নামে বাউন্ডারি দিতে […] - [নেত্রকোনার দুর্গাপুরে পাম্পে দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে ক্রেতা](https://dhakacanvas.net/news-4959/): মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও সরকারি ভাবে সরবরাহে ঘাটতির কারণে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। যার ফলে নেত্রকোনার দুর্গাপুরে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ভোর থেকে রাত পর্যন্ত একটি মাত্র পেট্রোল পাম্পে অনিশ্চয়তা নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হচ্ছেন অনেকে। তবুও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে না চাহিদা মতো পেট্রোল, অনেকে ফিরছেন প্রয়োজনীয় তেল না পেয়েই। এনিয়ে দুর্গাপুর উপজেলার একমাত্র পাম্প মেসার্স খোরশেদ খান ফিলিং স্টেশন সহ বিভিন্ন এলাকার ছোট-খাটো সাব-ডিলার পয়েন্ট গিয়ে দেখা গেছে একই অবস্থা। কোথাও কোথাও মোটরসাইকেল ও প্রাইভেটকারের লাইন কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে। কেউ কেউ […] - [কোচিং থেকে অপহরণ, নিজ বুদ্ধিমত্তায় যেভাবে পালিয়ে বাঁচল শিশু তাওবা](https://dhakacanvas.net/news-4958/): স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁয় প্রকাশ্য দিবালোকে কোচিং সেন্টারের সামনে থেকে পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে ওই স্কুল শিক্ষার্থী পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নিলে অপহরণের হাত থেকে রক্ষা পায়। এ ঘটনার পর থেকেই ওই শিক্ষার্থী ও তার পরিবার আতঙ্কে দিন পার করছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের কেডির মোড় এলাকার পাঠশালা স্ট্যাডি কেয়ার একাডেমি নামক একটি কোচিং সেন্টারের সামনে থেকে এই অপহরণের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় শিক্ষার্থীটির পরিবার নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করেছে। অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম তাহরিম তাওবা। সে শহরের খাস-নওগাঁ এলাকার মোরশেদুল আলমের মেয়ে এবং পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির […] - [পদ্মা নদীর তীর রক্ষাবাঁধের কাজ বন্ধ করে বিএনপি নেতার ঘোষণা, “এখানে কাজ করবে শুধু আমাদের লোক”](https://dhakacanvas.net/news-4957/): মো. জিহাদ হাসান,  শরীয়তপুর প্রতিনিধি : এখানে যত কাজ হয় আমরা বিএনপি’র নেতারা কাজ করব, যা মাল লাগে আমরা দেবো, বাইরের কোন লোক এখানে কাজ করতে পারব না। এভাবেই শরীয়তপুরের জাজিরা উপজেলার  পৈল্যান মোল্লার কান্দি এলাকার পদ্মা নদীভাঙন রোধে ব্লক তৈরীর সাইটের লোকজনকে হুমকি ও খুলনা শিপইয়ার্ডের পক্ষে ব্লক তৈরীর সাইটে কাজ করা ত্রিপল এ এন্টারপ্রাইজ কোম্পানির ঠিকাদার প্রতিষ্ঠানের একজন প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়ন বিএনপির সভাপতি ও তার নেতা কর্মীরদের বিরুদ্ধে। বৃহস্পতিবার  ( ৯ এপ্রিল ) সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধোর ও হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হলে আলোচনা সমালোচনা শুরু হয়। স্থানীয় ও ব্লক সাইটে কর্মরত’রা […] - [শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি'র অভিযানে ১৭ বোতল ভারতীয় এস্কাফ নেশা জাতীয় সিরাপ উদ্ধার](https://dhakacanvas.net/news-4956/): জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মালিকবীহিন ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়( ১০ এপ্রিল ২০২৬) বিকালে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ১ টি মোটরসাইকেল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ২,০৬,৮০০/- টাকা। বিজিবি অধিনায়ক […] - [ফকিরহাটে মহিষ প্রজনন খামারের জমি অধিগ্রহণের ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ](https://dhakacanvas.net/news-4955/): বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মহিষ প্রজনন খামারের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় মহিষ প্রজনন খামার স্থাপনের জন্য ২০২১ সালে সরকারি নিয়মে বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের মৃত আমীর আলী শেখের ছেলে মোঃ আলফাজ উদ্দিন শেখের নিজ নামে ক্রয়কৃত জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত ওই জমির ক্ষতিপূরণের টাকা আলফাজ উদ্দিন শেখের নামে বরাদ্দ দেওয়া হয়। ভুক্তভোগী আলফাজ উদ্দিন শেখ অভিযোগে বলেন, ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য তিনি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে বেতাগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য অসিত দাশ তার নিজের […] - [চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার](https://dhakacanvas.net/news-4954/): চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও লুন্ঠিত নগদ ২০ হাজার টাকা উদ্ধারসহ মলম বা অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম বেলাল উদ্দিন (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ২০২৬ বিকাল আনুমানিক ৪টা ৫ মিনিটের দিকে চকবাজার থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের সামনে সড়কের ওপর একটি সিএনজি অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি এসে কৌশলে চেতনানাশক পদার্থ ব্যবহার করে বাদী বাঁধন সরকার (২৭)কে অচেতন করে ফেলে। পরে তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। […] - [জয়পুরহাটে কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা](https://dhakacanvas.net/news-4953/): জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় কালাই মডেল মসজিদ অডিটেরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার মিনা মাহমুদা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম। আলোচনা সভায় মাদক প্রতিরোধ ও মাদকের নানা কুফল নিয়ে বিভিন্ন আলোচনা করেন বক্তারা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সরকারি পরিচালক শাকিল আহমেদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষার্থী […] - [দাউদকান্দিতে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জুলাই যোদ্ধাকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন](https://dhakacanvas.net/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%89%e0%a6%a6%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b7%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b/): জেলা প্রতিনিধি: কুমিল্লা:-কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জুলাই যোদ্ধাকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দাউদকান্দি উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার শহীদ রিফাত শিশু পার্কে শহীদ বাবু মুক্ত মঞ্চের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। এই মামলায় প্রতিহিংসামূলকম ভাবে সাকিব সরকার রাব্বি ও তার আপন বড় ভাই প্রবাসি নবীর হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছেন বক্তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বৈষম্যবিরোধী আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত। বক্তব্যে তিনি বলেন, আপনারা সকলেই অবগত আছেন যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ই আগষ্টে সংঘটিত হওয়া দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে মরহুম সুলতানকে হত্যা […] - [পঞ্চগড়ের সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ গরু জব্দ](https://dhakacanvas.net/news-4952/): একেএম বজলুর রহমান , পঞ্চগড়: পঞ্চগড়ে পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ সহ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সিরাজুল ইসলাম অভিযানের বিষয়গুলো নিশ্চিত করেন। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার (৯-১০ এপ্রিল) দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মদ সহ গরুটি উদ্ধার করে জব্দ করে বিজিবি। বিজিবি জানায়, শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় সীমান্ত পিলার ৭৭৫/১১এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের […] - [সিরাজগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ৭০৯ লিটার ডিজেল জব্দ](https://dhakacanvas.net/news-4951/): ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির দায়ে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে সাহেবগঞ্জ, সলংগা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত। অভিযানে ২টি মামলায় ২ জনকে অভিযুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অভিযান চলাকালে অপরাধীদের কাছ থেকে ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্র্যান তেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল প্রতি লিটার ৯৬.৩৯ টাকা এবং মবিল […] - [জয়পুরহাট হাসপাতালে লিফটে ওঠাকে কেন্দ্র করে থানায় দুই মামলা ](https://dhakacanvas.net/news-4950/): জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লিফটে উঠাকে কেন্দ্র করে রোগী স্বজন আরিফ ও হাসপাতালের কর্মচারী শিহাবের কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে ঘটে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের ২ টি মামলা থানায় হয়েছে। এ ঘটনার পর থেকে হাসপাতালের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানাযায়, গত ৭ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার নারায়ন পাড়া এলাকার রোগী এরফান আলী তার ছেলে জজ কোর্টের ড্রাইভার  আরিফ সহ তার পরিবারের সদস্যরা লিফটের তৃতীয় তলায় যাওয়ার জন্য   হাসপাতালের লিফটে উঠেন। এসময় লিফটের দায়িত্বে থাকা অপারেটর শিহাব বলেন কারিগরি ত্রুটির কারনে তৃতীয় তলায় লিফট থামবে না। তারপরও লিফটে রোগী […] - [কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে রক্ষা পেলেন নিউজিল্যান্ডের পর্যটকরা](https://dhakacanvas.net/news-4949/): চট্টগ্রাম প্রতিনিধি কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে বোটে দুষ্কৃতিকারীদের আক্রমণ- কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে রক্ষা পেলেন নিউজিল্যান্ডের পর্যটকরা। বৃহস্পতিবার ০৯ এপ্রিল সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, নিউজিল্যান্ডের নাগরিক Mr. John Edward Pudney তার পরিবারের ৪ সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আগমন করেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট/ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ গ্রহণ করে। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে এবং গত ১ মার্চ ২০২৬ তারিখে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা প্রদান করে। […] - [নগরীতে হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া মামলাসহ ১৮টি মামলার এজাহারনামীয় আসামী কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী তুহিন গ্রেফতার](https://dhakacanvas.net/news-4948/): চট্টগ্রাম প্রতিনিধি সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া মামলাসহ ১৮টি মামলার এজাহারনামীয় আসামী কুখ্যাত সন্ত্রাসী তুহিন গ্রেফতার। সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া’র সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি(কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এএসআই/খালিদ হাসান তন্ময় সঙ্গীয় অফিসার-ফোসর্সসহ এবং মহানগর গোয়েন্দা (দক্ষিন বিভাগ), সিএমপি, চট্টগ্রামে কর্মরত এসআই(নিঃ)/ইমাম হোসেন ও তাহার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ০৮ এপ্রিল বেলা ০২ টার সময় পটিয়া থানাধীন আমির ভান্ডার এলাকা হইতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া ঘটনায় সিএমপি […] - [চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি:- ডিসি জাহিদ](https://dhakacanvas.net/news-4947/): চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ‘নতুন চা-বাগান’-এ চা-শ্রমিকদের নতুন ঘরের চাবি হস্তান্তর, উপহার সামগ্রী প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ১০ এপ্রিল) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, চা-শ্রমিকরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ, তাঁদের জীবনমান উন্নয়ন জরুরি। বক্তব্যে জেলা প্রশাসক চা-শ্রমিকদের ‘চা-বাগানের প্রাণ’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের বৈদেশিক মুদ্রার উৎস খুব বেশি নয়। প্রবাসী আয় ও তৈরি পোশাক খাতের পাশাপাশি চা রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, যেখানে চা-শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “এই কারণেই সরকার আপনাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং সেই বিবেচনা […] - [পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান](https://dhakacanvas.net/news-4946/): মো. রেজুয়ান খান বসন্তের বিদায় আর নতুন বছরের আবাহনে মুখরিত হয়ে উঠেছে সবুজ পাহাড়ের প্রতিটি জনপদ। প্রকৃতির রুক্ষতা মুছে নতুন কুঁড়ির আগমনে সেজেছে অরণ্য। ঠিক এই সময়েই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের জীবনে বছরের শ্রেষ্ঠ সময়ের উপভোগ্য উৎসব বিজু, সাংগ্রাই, বিষু, চাংলান, চাংক্রান, বৈসু ইত্যাদি চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ শুরু হচ্ছে। এ যেন পাহাড়ের বৈচিত্র্যে একই সুতোয় গাঁথা মানবিক ঐক্যের তান, লয় ও সুরের মূর্ছনা। নামের ভিন্নতা থাকলেও সুর একটাই- মৈত্রী, সম্প্রীতি আর উৎসব। চাকমাদের ‘বিজু’, মারমাদের ‘সাংগ্রাই’, ত্রিপুরাদের ‘বৈসু’, তঞ্চঙ্গ্যাদের ‘বিষু’, ম্রো ও চাকদের ‘চাংক্রান’। বাঙালির নববর্ষ আর পাহাড়ের এই প্রাণের উৎসব মিলেমিশে একাকার হয়ে পাহাড়ের বুকে তৈরি করেছে […] - [সিবিআইইউতে আইনজীবী সংবর্ধনা: বার কাউন্সিলে উত্তীর্ণ ৩৪ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল অর্জন,](https://dhakacanvas.net/news-4945/): আলফাজ মামুন নুরী কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) থেকে বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৩৪ জন শিক্ষার্থী আইনজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন দৃঢ় মনোবল ও নিরলস পরিশ্রম। সিবিআইইউ’র শিক্ষার্থীরা সেই প্রমাণই দিয়েছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকেই দেশের বিচার বিভাগে নেতৃত্ব দেবে নতুন প্রজন্ম।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড […] - [পিরোজপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট](https://dhakacanvas.net/news-4944/): পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাঘরী গ্রামে ব্যবসায়ী আখতার হোসেন শেখ (৫৩) এর বাড়িতে গভীর রাতে সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালার থাই গ্লাসের লক কেটে এবং জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ব্যবসায়ী আখতার হোসেন শেখ জানান , ” বৃহস্পতিবার সারারাত বৃষ্টি পড়ছিল। এসময় একদল ডাকাত আমার বিল্ডিংয়ের থাই গ্লাসের লক খুলে  ও জানালা কেটে  ঘরে ঢুকে  আলমারি ভেঙে  নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার এবং দুটি মোবাইল ফোন নিয়ে […] - [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বরুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা।](https://dhakacanvas.net/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95/): খন্দকার মহিবুল হক, কুমিল্লা। কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের অন্যতম আঞ্চলিক সংগঠন “ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন”-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোমরেজ হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মহিন উদ্দিন। সহ ৩২সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পারস্পরিক সহযোগিতা, শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নতুন এই কমিটি কাজ করবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা […] - [কর্ণফুলীতে মইজ্জ্যারটেকে ইট দিয়ে থেঁতলে রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে হত্যা](https://dhakacanvas.net/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%87%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95/): কর্ণফুলী প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে দিদারুল আলম (৪৪) নামে রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আবু তৈয়ব (৪৫)-কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনূর আলম। নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। অভিযুক্ত আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দিদারুল আলম ও অভিযুক্ত আবু তৈয়ব সম্পর্কে বন্ধু। দিদারুলের নগরীর রিয়াজুদ্দিন বাজারে […] - [শেরপুরের শ্রীবরদী–ঝিনাইগাতী উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী মাহমুদুল হক রুবেল](https://dhakacanvas.net/news-4943/): মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী–ঝিনাইগাতী আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। ফলে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রুবেল। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি এবং বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৮৬। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি। সকাল সাড়ে […] - [গুচ্ছের রাবিপ্রবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা সমাপ্ত,উপস্থিতি ৬১.৭৮ শতাংশ](https://dhakacanvas.net/news-4942/): রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয় যা চলে বেলা ১২টা পর্যন্ত। এছাড়াও বিকাল ৩.০০ টা হতে ৪.০০ টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাসে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিপ্রবি ক্যাম্পাসের একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২, রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, ভোয়াল্ল্যা নিম্ন […] - [কচুয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত](https://dhakacanvas.net/%e0%a6%95%e0%a6%9a%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a7%a7%e0%a7%aa/): উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।। আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। ​মোঃ আলী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। ​ ​সভায় উপস্থিত ছিলেন ​সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, ​কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ​উজ্জ্বল কুমার দাস, ​এছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ​ ​সভায় বক্তারা […] - [বিজ্ঞান মেলায় অনুপস্থিতি: শিক্ষার্থীদের উদ্ভাবনী ভবিষ্যৎ থেকে দূরে ঠেলে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো](https://dhakacanvas.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4/): জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার। জয়পুরহাটের কালাইয়ে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় স্টল বরাদ্দ পাওয়ার পরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ না করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বরাদ্দ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো স্টল ফেলে রাখায় পুরো মেলার পরিবেশ যেন প্রাণহীন হয়ে পড়ে। দর্শনার্থীদের  ভাষ্যমতে, এটি শুধু আয়োজনের শৃঙ্খলা নষ্ট করেনি, বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের মূল্যবান সুযোগটিও নষ্ট করেছে। গত বুধবার সকাল ১০ টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে দুইদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা। সরজমিনে গিয়ে দেখাযায়, কালাই সরকারি মহিলা কলেজ মাঠে উপজেলার ৪২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২২ টি ষ্টল সাজানো হয়েছে। ওইসব প্রতিষ্ঠানের জন্য ষ্টল বরাদ্দ […] - [খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর তারাগঞ্জ, মিলল স্বীকৃতি](https://dhakacanvas.net/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8/): জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান এবং সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের […] - [সিরাজগঞ্জে সংবাদ প্রকাশের পর পঁচা মুরগি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা প্রায় দেড় টন মাংস জব্দ](https://dhakacanvas.net/news-4941/): ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পঁচা ও দূষিত বয়লার মুরগি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন হাট সারুটিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় মোহাম্মদ বাবলু নামক এক ব্যবসায়ীকে মানুষ ও পশুখাদ্য হিসেবে ব্যবহারের অনুপযোগী পঁচা ও দূষিত বয়লার মুরগির বিভিন্ন অংশ মজুদ ও বিক্রয়রত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারায় তাকে ৫,১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তার নিকট থেকে ১,১১২ […] - [দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে বেনাপোল স্থলবন্দরে ](https://dhakacanvas.net/news-4940/): বেনাপোল প্রতিনিধি  বর্ডার গার্ড বাংলাদেশ এর উদ্যোগে যশোর জেলা প্রশাসন এবং বেনাপোল পৌরসভার সাথে সমন্বয় পূর্বক বেনাপোল স্থল বন্দরে ১৩০ ফুট উঁচুতে বাংলাদেশের অন্যতম বৃহত্তম জাতীয় পতাকা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে বৃহত্তম পতাকা স্থাপনের কাজ শেষ হবে বলে জানা যায়।বেনাপোল পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে পতাকা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ‎ইতিপূর্বে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গৌরবের প্রতীক হিসেবে বেনাপোল স্থলবন্দরে পতাকাটি স্থাপনের ব্যাপারে যশোর জেলা প্রশাসনের নিকট প্রস্তাবনা ও প্রয়োজনীয়তা উত্থাপন করা হয়। পরবর্তীতে, জেলা প্রশাসন কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা, শার্শাকে এ ব্যাপারে দায়িত্ব প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বেনাপোল পৌরসভাকে […] - [বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার](https://dhakacanvas.net/news-4939/): চট্টগ্রাম প্রতিনিধি সিএমপি’র বাকলিয়া থানা পুলিশের অভিযানে বাকলিয়ার ময়দারমিল এলাকায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার। গত ০৪ এপ্রিল রাত অনুমান ০৯.০০ টার সময় বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকাস্থ ময়দারমিল স্কুল মাঠের সামনে রাস্তা উপর সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পিস্তল, শর্টগান, কিরিচ, দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র সহ এলোপাতাড়ি গুলাগুলি ও মারামারির ঘটনা সংগঠিত হয়। উক্ত ঘটনায় সন্ত্রাসী মোরশেদ খান এর নের্তৃত্বে ফারুক হোসেন এবং মোঃ হোসেন সহ অন্যান্য আসামীদের হাতে থাকা পিস্তল, শর্টগানের ছোঁড়া গুলিতে পথচারী শিশু মোঃ ফাহিম(১৩) এর দুই পায়ের উরুতে গুলিবিদ্ধ হওয়া […] - [জয়পুরহাটে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা](https://dhakacanvas.net/news-4938/): জয়পুরহাট জেলা প্রতিনিধি:  লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জয়পুরহাট সদর উপজেলার গুলশান মোড় ও খঞ্জনপুর এলাকায় দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব-৫, সিপিসি-৩ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল এবং জয়পুরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে খঞ্জনপুর এলাকার […] - [নাসিকে বিতর্কিত ডাঃ মোস্তফাকে পুনরায় পদায়ন নিয়ে অসন্তোষ](https://dhakacanvas.net/news-4937/): নারায়ণগঞ্জ প্রতিনিধি : করোনাকালীন অর্থ আত্মসাতের অভিযোগে অপসারিত চিকিৎসককে পুনরায় নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন এ পদায়ন নিয়ে অসন্তোস দেখা দিয়েছে।  করোনাভাইরাস মহামারির সংকটময় সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দায়িত্ব পালনকালে মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলীর বিরুদ্ধে সরকারি তহবিল থেকে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ পাওয়ার কারনে তাকে অপসারণ করে মুন্সীগঞ্জ পৌরসভায় বদলি করা হয়। তবে সাম্প্রতিক এক অফিস আদেশে দেখা যায়,  ডা. শেখ মোস্তফা আলীকে পুনরায় ৩ (তিন) বছরের জন্য প্রেষণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে পদায়ন করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের সাধারণ নাগরিকদের একটি বড় অংশের দাবি যে কর্মকর্তার বিরুদ্ধে অতীতে […] - [চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোর আটক।](https://dhakacanvas.net/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/): এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দরে টিসিবির মালামাল চুরির মামলায় এক চোরকে আটক করেছে থানা পুলিশ। গত ৮ এপ্রিল বুধবার দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। চিরিরবন্দর থানা সুত্রে জানা গেছে, উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠুপুর গ্রামের টিসিবি ডিলার ব্যবসায়ী মোস্তাকিম সরকারের মালিকাধীন মেসার্স জগন্নাথ ট্রেডার্স এর মালামাল গত ১৭ মার্চ দারুল ফালাহ আলিম এন্ড বিএম ইন্সটিটিউট মাঠে বিতরণকালে দুপুরের নামাজের জন্য বন্ধ রেখে মসজিদে গেলে, সেই সুযোগে ডিলারের দুজন কর্মচারী ৪৫ টি প্যাকেজের মালামাল চুরি করে। এ ঘটনায় ডিলার মোস্তাকিম সরকার বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে গত ৪ এপ্রিল শনিবার থানায় মামলা দায়ের […] - [পেট্রল-অকটেনে আর কত দিন চলবে, জানাল জ্বালানি বিভাগ](https://dhakacanvas.net/news-4936/): আগামী দুই মাসে পেট্রল ও অকটেনের কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের সংকট নেই। পেট্রল ও অকটেনে আগামী দুই মাসে কোনো সংকট হবে না। বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, অকটেন ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন ও পেট্রল ১৬ হাজার ৮১২ মেট্রিক টন মজুত আছে। এ পর্যন্ত সারা দেশে ৭ হাজার ৩৪২টি অভিযানে অবৈধভাবে মজুত করা ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও […] - [পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে](https://dhakacanvas.net/news-4935/): বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের তেল নিতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে ছুড়িকাঘাতে ৩ জন আহত। এদের মধ্যে ১ জন গুরুতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার ৯ই এপ্রিল সকাল প্রায় সাড়ে এগারোটার দিকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। আহতরা হলো পৌরসভার মহেশপুর ও সুইগ্রামের বাসিন্দা কাওসার,জাহিদ ও সিহাব নামের তিন যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন বাইক চালকরা। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মহেশপুর গ্রামের আজাহার মিয়ার ছেলে রেজওয়ান সাথে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের। একপর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে সুইগ্রামের আব্দুল জলিলের ছেলে […] - [যুদ্ধবিরতির পরও লেবাননে দফায় দফায় ইসরায়েলের হামলা](https://dhakacanvas.net/international-3/): যুদ্ধবিরতির পরও লেবাননে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দেশটিতে কয়েক ধাপে হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে লেবাননের দক্ষিণাঞ্চলের হারুফ শহরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর একই অঞ্চলের আরেকটি শহর আল-দুওয়াইর (খেরবেত এল-দুওয়াইর নামেও পরিচিত)-এ নতুন করে হামলার খবর পাওয়া গেছে। পরবর্তীতে দক্ষিণ লেবাননের হাব্বুশ শহরেও হামলা চালানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই বৈরুতসহ লেবাননের জনবহুল বাণিজ্যিক ও […] - [আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড](https://dhakacanvas.net/news-4934/): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে আসামি আমির হোসেন ও সুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায়ে বেরোবি শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক বেরোবি ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াকে ১০ বছর ও আরও ৫ নেতাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। - [আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের মৃত্যুদণ্ড](https://dhakacanvas.net/news-4933/): জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাঁরা দুজনেই গ্রেপ্তার আছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ এ মামলার আসামি মোট ৩০ জন। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর […] - [ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ](https://dhakacanvas.net/news-4932/): ইসমাইল ইমন চট্টগ্রাম “আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধামুক্ত একটি সমাজ গড়ে তোলা সম্ভব”। রবিবার আশ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এই ত্রাণ বিতরণ কর্মসূচীতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ইলিয়াছ চৌধুরী। চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকায় এই ত্রাণ কর্মসূচীটি পরিচালিত হয়। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল – ৮ কেজি চাল, ২ কেজি ডাল এবং ২ লিটার সয়াবিন তেল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ২য় লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে একটি ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলার প্রত্যয়কে সামনে রেখে আশ ফাউন্ডেশন এই কার্যক্রম অব্যাহত রেখেছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, […] - [শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বেনাপোলে, ৩-দফা দাবিতে সংবাদ সম্মেলন](https://dhakacanvas.net/news-4931/): জাকির হোসেন,বেনাপোল(শার্শা)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশীতে জিয়ার খাল পুনঃখনন কর্মসূচি উপলক্ষে প্রধানমন্ত্রী চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল উন্নয়ন পরিষদ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান সজন এ সংবাদ সম্মেলন করেন। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মফিজুর রহমান সজন বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কাঙ্খিত উন্নয়ন থেকে এখনো বঞ্চিত। অবকাঠামোগত সীমাবদ্ধতা, তীব্র যানজট, পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা এবং যাত্রীসেবার মানের ঘাটতির কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা। তিনি জানান, […] - [২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘সেন্ট্রাল স্টার’](https://dhakacanvas.net/news-4930/): চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল নিয়ে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। জাহাজটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে। সেখানে অকটেন খালাস করা হবে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি সরাসরি মালয়েশিয়া থেকে জ্বালানি তেল নিয়ে এসেছে। প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমটি সেন্ট্রাল স্টার ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের আউটারে পৌঁছেছে। জাহাজটিতে ২৬ হাজার টন অকটেন রয়েছে। বৃহস্পতিবার সকালে এটি বার্থিং করার কথা […] - [সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবক নিহত](https://dhakacanvas.net/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af/): মোঃ সোহেল রানা: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের গাব্দের গাঁও গ্রামের সোহেল (৩৪) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। উন্নত জীবনের আশা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গিয়েছিলেন ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সোহেল হোসেন (৩৪)। সেখানে গিয়ে শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরিবারের মুখে হাঁসি ফোটাতে পারেননি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবন প্রদীপ থেমে গেলো। প্রবাসী মো. সোহেল হোসেন ৭ এপ্রিল মঙ্গলবার সৌদি আরব সময় বেলা ১১টার দিকে আল কাসিম এলাকায় সড়কে কাজ করার সময় দ্রুতগতির গাড়ীর চাপায় নিহত হয়। সোহেল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাও গ্রামের মো. হোসেন মুন্সীর একমাত্র পুত্র সন্তান। নিহত […] - [লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪](https://dhakacanvas.net/international-2/): লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বুধবার লেবাননজুড়ে শতাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। মাত্র ১০ মিনিটের এই অভিযানে অংশ নেয় প্রায় ৫০টি যুদ্ধবিমান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই সময়ের মধ্যে দেশজুড়ে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করা হয়েছে। অধিকাংশ হামলা চালানো হয়েছে ঘনবসতিপূর্ণ এলাকায়, ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত-আহতদের ভিড়ে বৈরুতসহ বিভিন্ন শহরের হাসপাতালগুলোতে চরম চাপ সৃষ্টি […] ## Pages - [My account](https://dhakacanvas.net/my-account/) - [Checkout](https://dhakacanvas.net/checkout/) - [Cart](https://dhakacanvas.net/cart/) - [Shop](https://dhakacanvas.net/shop/) - [Blog](https://dhakacanvas.net/blog/): Our news - [Contact](https://dhakacanvas.net/contact/): Contact Us We’d love to hear from you! We’re here to answer your questions, listen to your suggestions, or help with your reservations. Get in touch We’re here to answer your questions and listen to your suggestions. Dhaka, bangladesh Atibazar, Mohammadpur Dhaka +88 01827284111info@dhakacanvas.net This creative team goes beyond typical event planning to deliver extraordinary results. With an unparalleled ability to understand our business goals, they helped completely transform our direction and drive our growth. A superb investment. Testimonial from Alexa Gorman / Posted 2 months ago ★ ★ ★ ★ ★ - [About](https://dhakacanvas.net/about/): About us. Our attorneys are highly experienced and well-versed in a variety of legal areas. Trust in our expertise to achieve the best outcome for your case. ☆ ☆ ☆ ☆ ☆ 2.2 out of 500+ reviews 13+ Stunning websites created Odio feugiat erat ut convallis eget ac lectus amet. Diam, volutpat eu in dui etiam nibh. Sed et feugiat pretium nec sed. 75+ Successful events supported Odio feugiat erat ut convallis eget ac lectus amet. Diam, volutpat eu in dui etiam nibh. Sed et feugiat pretium nec sed. 34 Product launches Odio feugiat erat ut convallis eget ac lectus […] - [Home](https://dhakacanvas.net/home/): Legal Disciplines Practice Areas Being a first-choice employer within our sectors. Our process applies techniques from a variety of disciplines. Criminal Defense Our process applies techniques from a variety of disciplines distinction in detail and gives careful attention. Family Law Our process applies techniques from a variety of disciplines distinction in detail and gives careful attention. Business Law Our process applies techniques from a variety of disciplines distinction in detail and gives careful attention. How We Work Work Process 01 Portfolio Management We will work with you to create a personalized plan to help you achieve your financial goals. 02 […] - [Sample Page](https://dhakacanvas.net/sample-page/): This is an example page. It’s different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi there! I’m a bike messenger by day, aspiring actor by night, and this is my website. I live in Los Angeles, have a great dog named Jack, and I like piña coladas. (And gettin’ caught in the rain.) …or something like this: The XYZ Doohickey Company was founded in 1971, […] - [Home Three](https://dhakacanvas.net/home-three/): Action Monster Jam Titans Successful Farms their Efforts BY David Aug 08, 2022 0 Comments 8 Views Action Post-Apocalyptic Tendencies in 2021 Games designs BY David Aug 08, 2022 0 Comments PLAYERS Top 5 Games to Submit Pre-orders for this Time of the Year News Do You Like Your Playing Style? Try New Kill La Kill Shooters Phoenix Wright: Ace Attorney Trilogy Swiss State Racing We Believe Announce Will the iPhone this Day Trending Games Fashion Fasion Trends and Li Edelkoort the Culture Shock Special Report Jul 07, 2022 Travel If you went round the world which places could Jul […] - [My account](https://dhakacanvas.net/my-account-2/) - [Checkout](https://dhakacanvas.net/checkout-2/) - [Cart](https://dhakacanvas.net/cart-2/) - [Shop](https://dhakacanvas.net/shop-2/) - [About Us](https://dhakacanvas.net/about-us/): Bnque/Blog About Us Our Company In a professional context it often happens that private or corporate clients corder a publication to be made and presented with the actual content still not being ready. Think of a news blog that’s filled with content hourly on the day of going live. Meet Our Publishing Authors In a professional context it often happens that private or corporate clients corder a publication to be made and presented with the actual content still not being ready. There are many variations of passages of Lorem Ipsum available majority humour even slightly that ready famously orated that […] - [Contact Us](https://dhakacanvas.net/contact-us/): Home Contact Information There are many variations of passages of Lorem Ipsum available the majority. +88 01827 284111 info@dhakacanvas.net admin@dhakacanvas.net Atibazar, Mohammadpur , Dhaka Keep in touch There are many variations of passages of Lorem Ipsum available but the majority a have suffered alteration - [Team](https://dhakacanvas.net/team/): Bnque/Blog Florence Boyle Senior Manager Joseph Mackey Chief Editor Wendy McHugh Publisher Will Hernandez Associate Editor Will Hernandez Senior Manager Wendy McHugh Senior Manager Florence Boyle Senior Manager Joseph Mackey Senior Manager - [Blog](https://dhakacanvas.net/blog-2/) - [Home Two](https://dhakacanvas.net/home-two/): Food Apple Watch Series 9 Reportedly Has Flat Sides and Bigger Screens BY Adnan Jul 07, 2022 0 Comments Fashion Navigation System Doesn’t the Work in Space? We’ll See BY David Jul 07, 2022 0 Comments Tech Nintendo Labo VR hands This virtual Reality Gets Weird BY David Aug 08, 2022 0 Comments Travel 40 Photos Proving Blonde is Ombré Dye Going Jul 07, 2022 Creative African Nations Are Struggling To Save Ready Their Wildlife Jul 07, 2022 Food Apple Watch Series 9 Reportedly Has Flat Sides and Bigger Screens Jul 07, 2022 Travel Apple Watch Series Repor tedly Flat […] - [Home](https://dhakacanvas.net/): Uncategorized ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিশাল সোডাউন ও রেলি BY abrarmahir জানুয়ারি ২, ২০২৫ 0 Comments 14 Views টিভি এসোশিয়েশন চট্টগ্রাম দক্ষিণ’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি হারুন, সম্পাদক সাইফুল কালীগঞ্জে নববর্ষ উপলক্ষে ইউএনও’র শুভেচ্ছা বিনিময় ভোলার চরফ্যাশনে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি শাড়ি জব্দ৷ সারাদেশ কালীগঞ্জে নববর্ষ উপলক্ষে ইউএনও’র শুভেচ্ছা বিনিময় জানুয়ারি ১, ২০২৫ সারাদেশ ভোলার চরফ্যাশনে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি শাড়ি জব্দ৷ জানুয়ারি ১, ২০২৫ সারাদেশ রফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলামের ৬৭তম জন্মদিন ও জানুয়ারি ১, ২০২৫ সারাদেশ দীর্ঘ বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬তম জানুয়ারি ১, ২০২৫ সারাদেশ মৌলভীবাজার জাতীয় […] - [Sample Page](https://dhakacanvas.net/sample-page-2/): This is an example page. It’s different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi there! I’m a bike messenger by day, aspiring actor by night, and this is my website. I live in Los Angeles, have a great dog named Jack, and I like piña coladas. (And gettin’ caught in the rain.) …or something like this: The XYZ Doohickey Company was founded in 1971, […] ## Products - [INSTA360 One X2 Pocket Steady](https://dhakacanvas.net/product/insta360-one-x2-pocket-steady-camera/): This is an external product. - [Airpods Pro With MagSafe Charging](https://dhakacanvas.net/product/airpods-pro-with-magsafe-charging-case/): This is a grouped product. - [MacBook Pro 13inch (2022) | M2 Chip](https://dhakacanvas.net/product/macbook-pro-13inch-2022-m2-chip/): This is a simple product. - [MacBook Air (2022) | M2 Chip | 8GB](https://dhakacanvas.net/product/macbook-air-2022-m2-chip-8gb/): This is a simple product. - [iPhone 13 Pro Max 256GB](https://dhakacanvas.net/product/iphone-13-pro-max-256gb/): This is a simple, virtual product. - [MacBook Pro 14inch (2021) | M1Pro](https://dhakacanvas.net/product/macbook-pro-14inch-2021-m1pro/): This is a simple, virtual product. - [Basic Colored Sweatpants With Elastic](https://dhakacanvas.net/product/basic-colored-sweatpants-with-elastic/): This is a simple product. - [World Wide Cup Print T-Shirt](https://dhakacanvas.net/product/world-wide-cup-print-t-shirt/): This is a simple product. - [Check Overshirt With Pocket Detail](https://dhakacanvas.net/product/check-overshirt-with-pocket-detail/): This is a simple product. - [Short Sleeve T-Shirt With Landscape Graphic](https://dhakacanvas.net/product/short-sleeve-t-shirt-with-landscape-graphic/): This is a simple product. - [Sleeveless Ribbed Short Dress](https://dhakacanvas.net/product/sleeveless-ribbed-short-dress/): This is a simple product. - [Pouch Pocket Hoodie Orange](https://dhakacanvas.net/product/pouch-pocket-hoodie-orange/): This is a simple product. - [Short Nylon-Effect Puffer Jacket](https://dhakacanvas.net/product/short-nylon-effect-puffer-jacket/): This is a simple product. - [Short Dress With Knotted Skirt](https://dhakacanvas.net/product/short-dress-with-knotted-skirt/): This is a simple product. - [Ripped Mom Jeans – Contains Recycled](https://dhakacanvas.net/product/ripped-mom-jeans-contains-recycled-cotton/): This is a simple product. - [Ripped Wide-Leg ’90s Jeans](https://dhakacanvas.net/product/ripped-wide-leg-90s-jeans/): This is a simple product. - [Ripstop Cargo Trousers With Pockets](https://dhakacanvas.net/product/ripstop-cargo-trousers-with-pockets/): This is a variable product. - [Galaxy Z Fold3 5G new Model 2022](https://dhakacanvas.net/product/galaxy-z-fold3-5g-new-model-2022/): This is a variable product. [comment]: # (Generated by Hostinger Tools Plugin)