সারাদেশ

আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায়, বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
আজ (১ লা বৈশাখ) ১৪৩৩ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার সকাল নয় ঘটিকার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায়, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার অনুষ্ঠান উদযাপন করা হয়।
সকাল নয় ঘটিকার সময় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। নববর্ষ উদযাপন উপলক্ষে সকাল সাড়ে নয় ঘটিকার সময় উপজেলা প্রাঙ্গণ থেকে বৈশাখী উৎসবের একটি বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপস্থিত সকলের জন্য বাঙালির আদি কালের ঐতিহ্য পান্তা-ইলিশের আয়োজন শেষে বাঙালি লোকজ সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নববর্ষ উপলক্ষে আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ থেকে সপ্তাহ ব্যাপী শুরু হয়েছে বৈশাখী মেলা।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সান্তাহার পৌর প্রশাসক জনাব মাসুমা বেগমের সভাপতিত্বে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি দুপচাঁচিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে আদমদীঘি-দুপচাঁচিয়া  সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে রাব্বি, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান। বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান টিকন। বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, সান্তাহার পৌর শ্রমিক দলেরে আহবায়ক মাসুদ রানা, উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান তালুকদার মীম, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,