সারাদেশ

আনোয়ারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

কর্ণফুলী প্রতিনিধি:

আনোয়ারা প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাবেক সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী (দৈনিক বাংলাদেশ সমাচার)কে আহ্বায়ক ও মো. ইমরান হোসাইন (দৈনিক আজকের পত্রিকা) এবং মো. হিজবুল্লাহ সোহেল (দৈনিক আজাদী মাল্টিমিডিয়া)কে যুগ্ম আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

গঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া করবেন। এ সময়ের মধ্যে সদস্য নবায়ন, হালনাগাদকরণ, ভ্রমণ, ভোটার তালিকা প্রকাশ ও গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি স্বচ্ছ নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠনের সহায়তা করবে আহবায়ক কমিটি।

এসময় সভায় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের বিগত কমিটির সিনিয়র সহ সভাপতি মো. মোরশেদ হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মঞ্জুর, আমজাদ হোসেন প্রমুখ।

মো. ইমরান হোসাইন #১৮.০৪.২০২৬ইংরেজি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,