জাতীয় রাজনীতি

কচুয়ায় বিএনপি ও ওলামা নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট জেলা প্রতিনিধি।। 
বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ এবং ওলামা দল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহফুজুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
​সম্প্রতি একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নিয়ে তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই দুই নেতার সম্মানহানি করার চেষ্টা করছে। তারা অবিলম্বে এই অপপ্রচার বন্ধের দাবি জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন।
​এদিকে, যে শিশুটিকে কেন্দ্র করে এই ভিত্তিহীন আলোচনার সৃষ্টি হয়েছে, সেই শিশুটির বাবা-মাও গণমাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে—এই ঘটনার সঙ্গে মাওলানা মাহফুজুর রহমান বা সরদার জাহিদ কোনোভাবেই জড়িত নন। তারা এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন।
​বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবীকে সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন

  • নভেম্বর ১৬, ২০২৪
বানারীপাড়া প্রতিনিধ। বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন করা
Uncategorized রাজনীতি

পিরোজপুরে জিয়া মঞ্চের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায়