সারাদেশ

কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি: কুমিল্লা:- কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে।বুধবার (২১ অক্টোবর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম বাবু, বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাদিক মামুন, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাসুদ, বর্তমান দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রধান সম্পাদক এম ফিরোজ, সাবেক সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিডিয়া সিক্সেস এর অধিনায়ক আতিকুর রহমান, জার্নালিস্ট ইলেভেনের অধিনায়ক জহিরুল হক বাবু, ময়নামতি স্ট্রাইকারসের অধিনায়ক আজিজুল হক ও লালমাই রয়্যালসের অধিনায়ক আনোয়ার হোসেন।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে ৬টি দলে কুমিল্লায় কর্মরত ১৪৭ জন সাংবাদিক অংশগ্রহণ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,