সারাদেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বরুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা।

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের অন্যতম আঞ্চলিক সংগঠন “ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন”-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোমরেজ হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মহিন উদ্দিন।
সহ ৩২সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পারস্পরিক সহযোগিতা, শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নতুন এই কমিটি কাজ করবে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,