সারাদেশ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি:- কুমিল্লা :কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর)দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

সোমবার দিবাগত রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি আটক করা হয়।

আটককৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,