ছাতকে চৈতন্য সংঘ পূজামণ্ডপ পরিদর্শন করলেন অনলাইন প্রেসক্লাব সভাপতি তানভীর
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক শহরের জাঁকজমকপূর্ণ চৈতন্য সংঘ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাতক থানার এএসআই মো. শওকত আলী, পূজামণ্ডপ কমিটির সভাপতি অমরেশ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, আনসার-ভিডিপির দলনেতা এমরান হাসানসহ পূজা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা ও উৎসবের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তানভীর আহমদ জাকির। শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা, সচেতনতা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।





