জাতীয় সারাদেশ

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করলেন ইউএনও মহিউদ্দিন 

তানভীর আহমদ জাকির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: দেশের মৎস্য সম্পদের উন্নয়ন, সংরক্ষণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনগণকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করার উদ্দেশ্যে সুনামগঞ্জের ছাতকে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, ইমাম মাওলানা আমিন উদ্দিন প্রমুখ।

বক্তারা দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, জলাশয় রক্ষা, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্যচাষকে আরও লাভজনক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষী ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যচাষী এবং মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাতক উপজেলার তিনজন সেরা মৎস্যচাষীকে তাদের সফলতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,