জাতীয়

জমি সংক্রান্ত বিরোধের জেরে কচুয়ায় বাড়িতে ঢুকে নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে মুক্তা লামিয়া (৩০) নামের এক নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় বাধা দিতে গেলে সাথী বেগম (৩০) ও মো. আরিফ শেখ নামের আরও দুইজন আহত হন।
​গত ১৭ আগস্ট আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে ধোপাখালী ইউনিয়নের উত্তরমাধবকাঠী গ্রামে আহতের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
​আহত মুক্তা লামিয়া ও মো. আরিফ শেখ ওই গ্রামের মৃত আমজাদ শেখের সন্তান। অন্য আহত সাথী বেগম মো. আরিফ শেখের স্ত্রী। গুরুতর আহত মুক্তা লামিয়াকে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ধরে ঘটনার দিন একই গ্রামের আফজাল হাওলাদারের নেতৃত্বে রসুল শেখ (২৫), রবিউল শেখ (২০), মাফুজ শেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আহতের বাড়িতে হামলা চালায়।
​আহতের ভাই জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আফজাল হাওলাদারের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলাকারীরা তার বোন মুক্তা লামিয়াকে বেধড়ক মারধর ও শীলতাহানির চেষ্টা করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
​এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
​কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয়

এসএসসির সূচি প্রকাশ

  • ডিসেম্বর ১২, ২০২৪
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে
Uncategorized জাতীয় রাজনীতি সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় পালিত

  • ডিসেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ