জাতীয় সারাদেশ

তারাগঞ্জের ডাঙ্গাপাড়া ব্রিজে পুলিশের জালে ট্যাপেন্টাডলসহ আটক কথিত মাদক কারবারি

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে তারাগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুর্শা ডাঙ্গাপাড়া ব্রিজের ওপর সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর নজরদারি শুরু করে তারাগঞ্জ থানা পুলিশের একটি টিম। এ সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করে এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তি নিমাই চন্দ্র রায় (৩৫)। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি মন্দিরপাড়া এলাকার রাজকান্ত রায়ের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদকবিরোধী তৎপরতা জোরদারের অংশ হিসেবে সম্প্রতি নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবারের এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,