সারাদেশ

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নিশান আলী (৩২) কে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আটক করেছে থানা পুলিশ। কিশোরীকে ধর্ষনের ঘটনাটি ঘটেছে শনিবার ১ আগস্ট দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলায়। এঘটনায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে শনিবার সন্ধায় রাণীনগর থানায় মামলা দায়ের করার পরই থানা পুলিশ অভিযুক্ত নিশান আলীকে আটক করেন। আটককৃত নিশান আলী রাণীনগর উপজেলার ঘোষগ্রাম গ্রামের সোলেমান আলীর ছেলে। জানা যায়, শনিবার দুপুর সারে ১২টারদিকে ঐ কিশোরী তার নিজ বাড়িতে মাছ ধরা জাল মেরামত কাজ করছিলো। সে সময় কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে নিশান আলী মোবাইল ফোনের চার্জ দেওয়ার কথা বলে কৌশলে কিশোরীকে ঘরের ভেতর ডেকেনিয়ে জোর পূর্বক ধর্ষণকালে কিশোরীর চিৎকারে প্রতিবেশী স্থানিয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। ঘটনাটি জানার পরই ভিকটিম কিশোরীর মা থানায় গিয়ে মামলা দায়ের করেন। এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, শনিবার সন্ধায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পরই অভিযান চালিয়ে নিশান আলীকে গ্রেফতার করা হয়। রবিবার ২ আগস্ট বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হবে এবং ভিকটিম কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,