নওগাঁয় নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলা শহরের মাঝদিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। সোমবার ২ জুন বিকেল সারে ৫ টারদিকে নওগাঁ শহর পৌর এলাকার শেরপুর ভোলার ঘাট নামক স্থানে ছোট যমুনা নদী থেকে লাশ টি উদ্ধার করেন পুলিশ। ছোট যমুনা নদীর পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানিয়রা ঘটনাটি থানা পুলিশকে জানায়। অপরদিকে মহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভীড় জমান লোকজন। খবর পাওয়ার পরই সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নদীর পানি থেকে লাশ টি উদ্ধার করেন। তবে স্থানিয়রা কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি এছাড়া স্থানিয়দের ধারনা, পানির স্রোতে অন্য কোথাও থেকে ভেসে এসেছে। লাশ উদ্ধারের পর থেকে নাম-পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারন উদর্ঘাটনে কাজ করছে পুলিশ। সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার পূর্বক ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরনের পস্তুতি চলছে সেই সাথে নাম-পরিচয় শনাক্ত সহ আইনি পক্রিয়া চলমান রয়েছে।





