সারাদেশ

নওগাঁয় বয়লারের পানিতে পড়ে এক কিশোরের মৃত্যু

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি : 

 

নওগাঁয় অটো রাইচ মিলের আগুন যুক্ত ছাই ও গরম পানি ফেলা পুকুরের পানিতে পড়ে রিয়াল ইসলাম (১২) নামে মানসিক ভারসাম্যহীন এক কিশোরের মৃত্যু হয়েছে। অটো রাইচ মিলের ছাই ও পানি ফেলা পুকুরে পড়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের কুঞ্জবন এলাকায়। খবর পেয়ে শনিবার সন্ধায় ফায়ার সার্ভিসের টিম ও মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল মহাদেবপুর উপজেলা সদরের কুঞ্জবন এলাকার তানজিদা অটো চাউল কলে পৌছে চাউল কলের আগুন যুক্ত ছাই ও গরম পানি ফেলা পুকুর থেকে কিশোর এর লাশ উদ্ধার পূর্বক ফায়ার সার্ভিসের টিম থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। জানা যায়, মানসিক ভারসাম্যহীন কিশোর এর মা ও বাবা ঢাকা শহরে থাকার কারনে কিশোর তার নানা নানীর কাছে থাকতো। শনিবার দুপুরের দিকে কিশোর নিখোঁজ হয়। স্বজনরা খোঁজাখুজি করে না পেয়ে হতাশ হয়ে পড়ে। সন্ধার পূর্বে কুঞ্জবনে অবস্থিত জিল্লু হাজীর তানজিদা অটো চাউল কলের পানিতে কিশোর এর পায়ের সেন্ডেল ভাসতে দেখে সন্দেহ বশে স্থানীয়রা ফায়ার সর্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম পৌছে বয়লালের ছাইযুক্ত ও গরম পানির পুকুর থেকে রাত ৮ টারদিকে লাশ উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বয়লারের পানিতে পড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,