সারাদেশ

পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:

খুলনার পাইকগাছা উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনেই কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীরা সময়মতো উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতিকে সন্তোষজনক বলে উল্লেখ করেন। তিনি জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন, ওসি মোঃ গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য, উপজেলায় মোট ১১টি কেন্দ্রে ২ হাজার চারশত সত্তর জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৭টি এসএসসি, ২টি দাখিল ও ২টি ভোকেশনাল কেন্দ্র রয়েছে। প্রথম দিনে ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,