জাতীয়

প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব গোলাম সরোয়ার হিরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গোলাম সরোয়ার হিরু ১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বরগুনার একজন পরিচিত জননেতা। রাজনৈতিক জীবনের শুরুতে কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় জনগণের আস্থা ও জনপ্রিয়তার ভিত্তিতে তিনি ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে তিনি এসব দলের মনোনয়ন বা সমর্থনে অংশ নিয়ে বরগুনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৩ সালে বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করে রানার-আপ হন। রাজনৈতিক জীবনে দলীয় অবস্থানের পরিবর্তন এলেও তিনি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে গেছেন।

তাঁর মৃত্যুতে বরগুনার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয়

এসএসসির সূচি প্রকাশ

  • ডিসেম্বর ১২, ২০২৪
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে
Uncategorized জাতীয় রাজনীতি সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় পালিত

  • ডিসেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ