Uncategorized

ফরিদগঞ্জে এম.এ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা না করায় সড়ক অবরোধ বিক্ষোভ

মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা না করায় লাগাতার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নেতা-কর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে বিরতিহীনভাবে বিকেল পর্যন্ত উপজেলা সদরের বাসস্ট্যান্ড ফরিদগঞ্জ-রায়পুর সড়কে এম. এ. হান্নান সমর্থিত নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ও বিক্ষোভ মিছিল করেছে। পরে বিকেলে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে। এবং আগামীদিন থেকে পুনরায় একই নিয়মে কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন।

সকাল থেকেই ফরিদগঞ্জ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে ঝড়ো হন। এবং এম.এ হান্নানের পক্ষে স্লোগান দিতে থাকেন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে। ওই সময় তারা মনোনয়ন পাওয়া লায়ন মো. হারুনুর রশিদের বিলবোর্ড ভাঙচুর করে সড়কে আগুন জ্বালিয়ে দেয়। ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এমনকি তারা কাপনের কাপড় পড়ে একের পর এক স্লোগান দিতে থাকে।

এসব বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন খসরু মোল্লা ও নজরুল ইসলাম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলুসহ শতশত নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু সিনিয়র সহ-সভাপতি ফারুক খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
তারা বক্তব্যে বলেন, যাকে মনোনয়ন দেয়া হয়েছে সে গত ১৭টি বছর কয়টি মামলার আসামী ছিলো। লায়ন হারুনুর রশীদ বঙ্গবন্ধু পরিষদের সাথে সম্পৃক্ত ছিলেন। তাকে কুটকোশল করে মনেনয়ন দেয়া হয়েছে। আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক এম. এ. হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাঁকেই পুনরায় মনোনয়ন প্রদান করবেন। এটা হচ্ছে প্রাথমিক মনোনয়ন এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা বাকী আছে। আমরা আশাবাদী এম.এ হান্নানকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূল্যায়ন করবে।
তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে আলহাজ এম. এ. হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে, সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে একই স্থানে বিলবোর্ড ও টায়ারে আগুন এবং সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করে এম.এ. হান্নানের সমর্থকরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে।
এদিকে লায়ন হারুনুর রশীদ মনোনয়ন পেয়ে সবাইকে ধানের শীষের পক্ষে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨