সারাদেশ

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সমাজের হতদরিদ্র অসহায় গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌগাছার প্রধান কাঁচাবাজারের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রস্টের চৌগাছা উপজেলা শাখার সভাপতি শামীম হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির আলোচনা করেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম। প্রধান আলোচক বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক সাইফুল ইসলাম। বিশেষ আতিথির আলোচনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, ট্রাস্টের কো-অর্ডিনেটর আব্দুল মোত্তালেব প্রমুখ।
এ সময় প্রেস ক্লাব চৌগাছার আহবায়ক দৈনিক যশোর বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক শিহাব উদ্দিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন সাগর, ট্রাস্টের প্রচার সম্পাদক সুমন রেজা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ঈদ সামগ্রী হাতে পেয়ে হতদরিদ্র মানুষেরা বেশ খুশি বলে তাদের সাথে কথা বলে জানা গেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,