সারাদেশ

বানারীপাড়ায় পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন উজ্জ্বল মৃধা।

 

বানারীপাড়া প্রতিনিধি।।
বরিশাল জেলা অটো টেম্পু আলফা মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৫১৭) এর আহ্বায়ক কমিটির সদস্য এবং বানারীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির দুর্দিনের পরীক্ষিত ও ত্যাগী কর্মী মোহাম্মদ উজ্জ্বল মৃধা। তার এই নিয়োগে উপজেলার পরিবহন শ্রমিকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

  1. শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় বানারীপাড়া মাহেন্দ্র স্যাষ্টন্ডে অনুষ্ঠিত এক আলোচনা সভায় জেলা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বানারীপাড়া উপজেলার অটো, টেম্পু, আলফা ও মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সার্বিক দায়িত্ব উজ্জ্বল মৃধার হাতে তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোঃ আবুল কালাম কালু, সদস্য সচিব মোঃ আল-আমিন আকন, সদস্য সৈয়দ রেজাউল করিম লিটু, মোঃ বেলাল আকন, মোহাম্মদ রাজ্জাক সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা।

নবনিযুক্ত আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল মৃধা তার বক্তব্যে বলেন,
“শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, তাদের সুখ-দুঃখে পাশে থাকা এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। বানারীপাড়ার অটো, টেম্পু, আলফা ও মাহিন্দ্রা শ্রমিকদের কল্যাণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার বঞ্চনা ও সাংগঠনিক দুর্বলতা দূর করতে কার্যকর নেতৃত্বের প্রয়োজন ছিল। উজ্জ্বল মৃধার সাংগঠনিক দক্ষতা, শ্রমিকবান্ধব মনোভাব এবং রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা শ্রমিক ইউনিয়নকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে উজ্জ্বল মৃধাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানান। অনেকেই মনে করছেন, তার নেতৃত্বে বানারীপাড়ার পরিবহন শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

শ্রমিকদের আস্থা ও প্রত্যাশার প্রতীক হয়ে নতুন দায়িত্বে পথচলা শুরু করলেন মোহাম্মদ উজ্জ্বল মৃধা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,