সারাদেশ

মিথ্যা ওয়ারেন্ট ও অ’প’হ’রণের চেষ্টা:থানায় অভিযোগ,আদালতে মা’মলা করলেন মওদুদ

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা –পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেছেন, তার দায়ের করা একটি মামলার আসামি ও তাদের সহযোগী একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা ওয়ারেন্ট জারি, চাঁদা দাবি এবং ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অভিযোগে বলা হয়, চক্রটি কখনো প্রশাসনের পরিচয়ে, কখনো ছদ্মবেশে নারী-পুরুষ মিলে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

‎ভুক্তভোগীর দাবি, এ চক্র রাজনৈতিক ও ধর্মীয় পরিসরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালায়। স্থানীয় জনগণের বাধার মুখে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে চাঁদা দাবির কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

‎এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও দ্রুত ব্যবস্থা গ্রহণ ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,