মোবাইল কোর্টে কচুয়ায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫ ঘটিকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুত ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী
বর্ষা ভেটেরিনারি ক্লিনিক প্রতিষ্ঠানের শেখর চন্দ্রকে ৩,০০০ টাকা জরিমানা করা হয় এবং
খানজাহান আলী এন্টারপ্রাইজ এর ম্যানেজার বিধান চন্দ্র দাসকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান। অভিযান চলাকালীন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী ও
কচুয়া থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মেয়াদোত্তীর্ণ ঔষধের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদেরকে সচেতন হওয়ার এবং আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।





