সমাজকে টিকিয়ে রাখার জন্য ভাল সংগঠনের খুব প্রয়োজন-মানবিক শওকত
হাটহাজারী প্রতিনিধি: মানবসেবা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই সেবামূলক সংগঠন। তাতে কে কি দিল কি দেব তা দেখার প্রয়োজন নাই। সমাজকে টিকিয়ে রাখার জন্য ভাল সংগঠনের খুব প্রয়োজন।স্বেচ্ছাসেবী, মানবিক ও সামাজিক সংগঠন নব তরুণ ব্লাড ব্যাংক’র ৬ষ্ঠ বর্ষপূর্তি, নব গঠিত কার্যকরী কমিটির (২০২৬-২০২৮)’র অভিষেক ও স্বেচ্ছাসেবী মিলনমেলার প্রধান অতিথির বক্তব্যে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শওকত হোসেন পিপিএম একথা বলেন। তিনি বলেন, আমরা জীবদ্দশায় যত ধরনের মন্দ কাজ আছে সব করে থাকি। কিন্ত একবারও ভাবিনা মরনের পর আমাদের কি হবে। ৫০ বছর পর আমাদের কি কেউ মনে রাখবে। থাকবে কি আমাদের কোন চিহ্ন। যদি মানুষের অন্তস্থলে যুগ যুগ ধরে থাকতে হয় তাহলে সত্যিকারের মানবসেবামূলক কাজ করতে হবে। সেবামূলক কাজের প্রধান মূখ্যমই সংগঠন। একটা সংগঠনের মাধ্যমেই সমাজকে টিকিয়ে রাখা যায়। এসময় তিনি যে কোন পরিস্থিতিতে অসহায়দের পাশে থাকার অনুরোধ জানান। শুক্রবার(১মে) হাটহাজারী পৌরসভার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক সংগঠনের উপদেষ্টা লায়ন ডা. হাফিজুর রহমান। উদ্বোধক ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও চবি’র চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব। প্রধান আলোচক ছিলেন, উপদেষ্টা ও রাউজান হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল মন্নান। সংগঠনের সভাপতি মোঃ মুবিন উল্লাহ চৌধুরী ও যুগ্ম সম্পাদক মোজাম্মেল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার নাথ, উপদেষ্টা ও হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, উপদেষ্টা ও আয়কর আইনজীবী মোঃ জিয়া উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ নুরুল ইসলাম রাশেদ। এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।





