Travel

সরকারি সফরে দুর্ঘটনার কবলে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি, আহত-৩

জাহিদুল ইসলাম (জাহিদ স্টাফ রিপোর্টার।

সরকারি সফরে জয়পুরহাটের কালাইয়ে আসার পথে বগুড়ার শিবগঞ্জ থানার কিচক ব্রীজের সামনে এক নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় ফিরোজা বেগম (৫৫) নামে ওই নারী আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল প্রায় ৯টার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ফিরোজা বেগম উপজেলার কিচক ইউনিয়নের গাদগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে জিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, সরকারি সফরে প্রতিমন্ত্রী আব্দুল বারী জয়পুরহাটের কালাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কিচক ব্রিজের সামনে ফিরোজা বেগম হঠাৎ করে সড়কের উপরে এলে তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

ঘটনাস্থলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম উপস্থিত হয়ে মন্ত্রী মহোদয়কে আহত অবস্থায় কালাই হাসপাতালে নিয়ে যান। পরবর্তিতে বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন কে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন। দুর্ঘটনার পর আহত নারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুল আলম বলেন,আমাদের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ী দুর্ঘটনার কবলে পড়েছে এমন সংবাদ পেলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মন্ত্রী মহোদয়কে উদ্ধার করি। মন্ত্রী মহোদয়ের বড় ধরনের ক্ষতি হয়নি তবে পায়ে সামান্য আঘাত লেগেছে ও একটু ছিলে গেছে।দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে গানম্যান মুক্তারুল আহত হয়েছেন।

জাহিদুল ইসলাম (জাহিদ)
স্টাফ রিপোর্টার।
মোবা:০১৭৮৫৩৫২৫৫৮

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Travel

শীতে ঘুরতে পারেন মিরসরাইয়ের যেসব দর্শনীয় স্থানে

এই শীতে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে। এখানে সমুদ্রসৈকত, লেক, ঝরনা, পাহাড়
Travel বিনোদন

ভারতের মেঘালয় রাজ্যের শিলং ভ্রমণের অভিজ্ঞতা

  • নভেম্বর ২১, ২০২৪
“ভ্রমণ আমাদের মনের জানালা খুলে দেয়” ভ্রমণ হচ্ছে প্রকৃতির সুন্দর্য্য উপভোগ করার নাম। নতুন স্থানের ঘ্রান নেয়া আর নতুন মানুষের