সারাদেশ

হাটহাজারীতে অগ্নিকান্ডে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই : ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়াডস্থ সোমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন বুধবার বেলা ১১ টার দিকে উল্লেখিত বাড়ীতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশে পাশের লোকজন ছুটে এসে চেস্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান এর নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেস্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে এনে পাশ্ববর্তী বেশকিছু বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়।তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ওই বাড়ির প্রতিভা রানী নাথের ভাড়াটিয়া খোকন মজুমদার, মিলন দে, তপু দাশ এবং মালিকের একটি স্টোর রুম সহ চার পরিবারের মোট ৬টি বসতঘর সকল আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের অন্তত পচিশ থেকে ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার বেলা আড়াইটার দিকে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,