সারাদেশ

হাটহাজারীতে শিল্পীদের শেষ মুহুর্তের আঁচড়ে ফুটে উঠছে দেবীর রূপ, উৎসবের অপেক্ষায় মন্ডপগুলো

হাটহাজারী প্রতিনিধি:
‎বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর মাত্র কয়েকদিন পরই মর্ত্যে আসছেন দেবী দুর্গা।
‎দুর্গোৎসবকে ঘিরে হাটহাজারী উপজেলার বিভিন্ন সনাতন ধর্মের গ্রাম-গঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। কোথাও তৈরি হচ্ছে পূজামণ্ডপ, কোথাও চলছে আলপনা, কোথাও তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ। সব মিলিয়ে চারদিকে বিরাজ করছে উৎসবের ভিন্ন এক আমেজ।
‎আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে ২০২৬ ইং সালের শারদীয় দুর্গোৎসব। পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের কর্ম ব্যস্ততা, উৎসাহ ও উদ্দীপনা।
‎সরজমিনেবিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে দেখা যায়, দুর্গাপূজার অন্যতম আকর্ষণ দেবী দুর্গার প্রতিমা।
‎তাই প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন হাটহাজারীর প্রতিমা শিল্পীরা। বাঁশ, খড়, দড়ি ও মাটির নিপুণ কারুকাজে ধীরে ধীরে রূপ ধারণ করছে দেবী দুর্গার প্রতিমা। পূজামণ্ডপে দেবীর নান্দনিক রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করছেন তারা।
‎কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গা ও তাঁর পরিবারের প্রতিমা। প্রতিমা তৈরির দৃশ্য দেখতে প্রতিদিনই বিভিন্ন পূজা মণ্ডপে ভিড় করছেন নানান বয়সী মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও বয়স্করাও কৌতূহল নিয়ে ঘুরে দেখছেন প্রতিমা তৈরির কাজ।
‎এদিকে পূজাকে সামনে রেখে হাটহাজারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মন্ডপে চলছে আলোকসজ্জা, আলপনা, তোরণ নির্মাণ ও নান্দনিক সাজসজ্জার কাজ।
‎হাটহাজারী উপজেলায় এবার মোট ১২৪ পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার নাথ ।
‎পূজামণ্ডপে যখন আলোয় আলোকিত হয়ে ওঠে দেবী দুর্গার প্রতিমা, তখন দর্শনার্থীদের চোখে ধরা পড়ে শিল্পের সৌন্দর্য। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে প্রতিমা শিল্পীদের দীর্ঘ পরিশ্রম, সীমিত আয়, অনিশ্চিত জীবিকা এবং শত প্রতিকূলতার মধ্যেও শতবর্ষের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক নীরব সংগ্রামের গল্প।
অপরদিকে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই নিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মুমিন উপজেলার সনাতন ধর্মের মানুষ সহ সর্বস্তরের মানুষ একটি সভাও করেছেন । সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় কোনো পুজা মন্ডপে কোন ধরনের আপনি কি কর ঘটনা না ঘটে মত সেদিকে সকলের প্রতি নজর রাখা কথা বলেছেন। শান্তিপ্রিয় হাটহাজারীর জনপদ এই জনপদে কোন ধরনের অশান্তি বা উশৃঙ্খলা কোন কিছুই না ঘটে সেই দিকে উপজেলা প্রসাশন সজাগ রয়েছে বলে তিনি জানান।
‎
‎দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব । প্রতি বছর এ উৎসবকে ঘিরে সনাতন ধর্মের মানুষ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তৈরি হয় আনন্দ, উৎসাহ, উদ্দীপনা, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত।‎

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,