সারাদেশ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক মঙ্গলবার (২১জুলাই) রাত ০৮টা থেকে রাত ০২.০০টা পর্যন্ত সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র,মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের এই অভিযান পরিচালিত হয়। ।অভিযান পরিচালনা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ শওকত আলী।অভিযানে কালে অত্র দপ্তরের ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী ও হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার,তানভীর,আদিল এবং আইডিএফের পাহারাদার ঝন্টু বড়ুয়া সহযোগীতা করেন। অভিযানে আইডিএফের স্পীডবোড ব্যবহার করা হয়। হালদা নদীর খলিফারগোনা অংশ থেকে ছিপাতলী পর্যন্ত অভিযান চালিয়ে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ০৬ টি অবৈধ চরগেরা জালও ০১টি ভাসা জাল, দুইটা বড়শী জব্দ করা হয়। অবৈধ জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৬৫০০ মিটার এবং আনুমানিক বাজার মূল্য ৩০০০০০ টাকা হবে।
নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদী কার্প সহ সকল মাছের নিরাপদ আশ্রয়স্থল হবে।
হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে মিঠা পানির প্রজনন ক্ষেত্র রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,