জাতীয় সারাদেশ

কচুয়ায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কিশোরীদের জন্য স্যানিটারি প্যাড বিতরণ কার্যক্রম উদ্বোধন

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।। 

বাগেরহাটের কচুয়া উপজেলায় কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ মাসিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে স্যানিটারি প্যাড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘কচুয়া এরিয়া প্রোগ্রাম (এপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর উদ্যোগে স্থানীয় ১০ জন ফেরিওয়ালার মাধ্যমে কিশোরীদের কাছে এই নিরাপদ স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
​উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি ফেরিওয়ালার মাঝে প্রাথমিকভাবে ১১টি করে প্যাড বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের কিশোরীদের সুস্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে নিরাপদ স্বাস্থ্যসামগ্রীর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে নিরাপদ স্যানিটারি প্যাডের সহজলভ্যতা বৃদ্ধি করা এবং কিশোরীদের মাঝে এর ব্যবহারে উৎসাহ প্রদান করা। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের সময়োপযোগী উদ্যোগ সমাজে সচেতনতা সৃষ্টিতে এবং ইতিবাচক পরিবর্তন আনতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাচান মাহমুদ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস। এছাড়াও কচুয়া এপি ম্যানেজার এলিস মন্ডল, সাংবাদিক খান সুমন, এপির প্রোগ্রাম অফিসার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,