সারাদেশ

কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাইয়ে পুকুর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে রাসেল (২০) বিদ্যুৎস্পৃষ্ট হলেও ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের চকবাড়ই (ইটাতলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওই গ্রামের অফির উদ্দিনের ছেলে। তিনি মাছ চাষের পাশাপাশি মোসলেমগঞ্জ হাটে মোটরসাইকেলের যন্ত্রাংশের ব্যবসা করতেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, চকবাড়ই গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত শালুকগাড়ি পুকুরে বৃষ্টির পানিতে আবর্জনা জমে যাওয়ায় সকালে ছেলে রাসেলকে সঙ্গে নিয়ে পুকুর পরিষ্কার করতে যান জামাল উদ্দিন। পুকুরের পাশে থাকা তাদের একটি অগভীর নলকূপ থেকে বাঁশের খুঁটির মাধ্যমে রাতে পুকুরে আলো জ্বালানোর জন্য বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছিল।

পরিবারের সদস্যদের ভাষ্য, ওই সংযোগের একটি বৈদ্যুতিক তার কোনোভাবে পুকুরের পানিতে পড়ে আবর্জনার সঙ্গে মিশে ছিল। বিষয়টি তাদের জানা ছিল না। পুকুর পরিষ্কারের একপর্যায়ে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঁপতে থাকেন। ছেলের এমন অবস্থা দেখে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান জামাল উদ্দিন। এ সময় রাসেল ছিটকে গিয়ে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রাণে বেঁচে গেলেও জামাল উদ্দিন তারের সঙ্গে আটকে যান।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি প্রাথমিকভাবে সঠিক বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো: জাহিদুল ইসলাম জাহিদ
স্টাফ রিপোর্টার।
০১৭৮৫৩৫২৫৫৮
০৭ আগষ্ট, ২৬

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,