কুমিল্লায় আদর্শ সদর উপজেলা ছাএদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি : কুমিল্লা:- কুমিল্লা আদর্শ সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে পাঁচথুবী ইউনিয়নের বন্দিশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ, সিনিয়র সহ-সভাপতি সোলেমান মুন্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক রাসেল।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার সামাজিক দায়িত্বও।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাকিব রনি ও সদস্য আতিকুর রহমানসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।





