সারাদেশ

ক্যাশলেস লেনদেনে উদ্ভুদ্ধ করতে ঘোড়াশালে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

পলাশ(নরসিংদী) প্রতিনিধি:
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশের ঘোড়াশালে সচেতনতামূলক এক র‍্যালি ও আলোচনা সভা করেছে পূবালী ব্যাংক পিএলসি।
‎​
আজ মঙ্গলবার সকালে ঘোড়াশাল বাজার এলাকায় অবস্থিত পূবালী ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎​পরে দুদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্ধোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও গাজীপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক বেলাল হোসেন সেলিম, ঘোড়াশাল শাখার ব্যবস্থাপক মো: রকিবুল ইসলাম এবং ব্যাংকের রিজোনাল ইনচার্জ এডিসিমোঃ ফজলে রাব্বীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‎এ সময় বক্তারা, ক্যাশলেস ব্যবস্থার বিভিন্ন সুবিধার দিক তুলে ধরেন। পরে ক্যাশলেস  ঘোড়াশাল ক্যাম্পিং এর মাধ্যমে গ্রাহকদের নগদ অর্থের ব্যবহার কমিয়ে কিউআর কোর্ড ব্যবহারে লেনদেনের সুবিধার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,