সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই প্রাণ গেল আরেক বন্ধুর

মোঃ রাজন পাটওয়ারী,স্টাফ রিপোর্টার চাঁদপুর:

 

সংবাদ:

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটেছে এক বিরল ও হৃদয়স্পর্শী ঘটনা। দীর্ঘদিনের দুই ঘনিষ্ঠ বন্ধুর একজনের দাফনের প্রস্তুতি নিতে গিয়ে অপর বন্ধুও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) ছিলেন অবিচ্ছেদ্য দুই বন্ধু। একজন জীবিকা নির্বাহ করতেন কাঠমিস্ত্রির কাজ করে, অন্যজন ছিলেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও তারা ছিলেন একসঙ্গে। এলাকার কোনো মানুষ মারা গেলে তারা বিনা পারিশ্রমিকে কবর খনন করতেন। জীবদ্দশায় তারা অসংখ্য কবর খুঁড়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

 

রোববার রাতেও তারা একসঙ্গে সময় কাটান এবং সোমবার (২০ এপ্রিল) ভোরে ফজরের নামাজ আদায় করেন। তবে সকালেই হঠাৎ বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বাচ্চু পাটওয়ারী।

 

বন্ধুর মৃত্যুসংবাদে গভীরভাবে মর্মাহত হন আবুল হাশেম। শোক সামলাতে না পেরে কিছুক্ষণ পর নিজেই বন্ধুর কবর খোঁড়ার কাজে নেমে পড়েন। কিন্তু কবর খননের এক পর্যায়ে হঠাৎ তিনি অচেতন হয়ে কবরের ভেতরেই লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করা হলে উপস্থিত লোকজন নিশ্চিত হন, তিনিও আর বেঁচে নেই।

 

ঘটনাটি ঘটে ফরিদগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া ছৈয়াল বাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে।

 

স্বজনরা জানান, জীবনের প্রতিটি মুহূর্তে তারা একে অপরের পাশে ছিলেন। মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছিলেন নিঃস্বার্থভাবে। মৃত্যুতেও সেই বন্ধন যেন অটুট থাকলো—একজনের দাফনের প্রস্তুতিতে গিয়ে আরেকজনও একই পথে পাড়ি জমালেন।

 

এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও আবেগঘন পরিবেশ। স্থানীয়দের ভাষায়, এমন বন্ধুত্ব ও এমন সমাপ্তি খুব কমই দেখা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,