সারাদেশ

ছাতকে চৈতন্য সংঘ পূজামণ্ডপ পরিদর্শন করলেন অনলাইন প্রেসক্লাব সভাপতি তানভীর

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক শহরের জাঁকজমকপূর্ণ চৈতন্য সংঘ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাতক থানার এএসআই মো. শওকত আলী, পূজামণ্ডপ কমিটির সভাপতি অমরেশ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, আনসার-ভিডিপির দলনেতা এমরান হাসানসহ পূজা কমিটির নেতৃবৃন্দ।

এ সময় পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা ও উৎসবের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তানভীর আহমদ জাকির। শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা, সচেতনতা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,