সারাদেশ

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত শাহেদ মিয়ার দাফন সম্পন্ন

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতক শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মো. সাইফুর রহমান শাহেদ মিয়ার (৪০) দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার আসরের পর বৌলা শাহী ঈদগাহ মাঠে মরহুম মো. সাইফুর রহমান শাহেদ মিয়া’র জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজার নামাজে ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন সহ গ্রাম ও এলাকার লোকজন, মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

 

রবিবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মো. সাইফুর রহমান শাহেদ মিয়া। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখানে তাঁর অবস্থার অবনতি হলে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাউন্ট এডোরা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম মো. সাইফুর রহমান শাহেদ মিয়া ছাতক পৌর শহরের বৌলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মুসলিম আলীর পুত্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,