সারাদেশ

জামালপুরে ভাড়া বাসা থেকে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি
জামালপুর

জামালপুর পৌর শহরের কাচারিপাড়ার স্বপ্নপূরী আবাসিক এলাকার একটি বাসা থেকে ইসরাত জাহান রিমা(২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৮ আগষ্ট) রাতে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ইসরাত জাহান রিমার বাবার নাম রাশিদুল্লাহ মন্ডল এবং মায়ের নাম সাহিদা বেগম।
বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুরি গ্রামে।

জানা গেছে, বদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেয় পাশের রুমের ভাড়াটিয়া।

খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ এবং ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সিলিং ফ্যানে মরদেহ ঝুলছিল বলে জানিয়েছে পুলিশ।

সানজিদা আফরিন নামে তার এক সহপাঠী বলেন,রিমার একটি ছেলে সন্তান আছে। ওই সন্তান তার প্রথম স্বামীর কাছে থাকে।

জানা গেছে, রিমার দ্বিতীয়বার বিয়ে হয় মাদারগঞ্জের তালুকদারবাড়ির শুভর সঙ্গে।

বাড়ির মালিক মোবারক হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন বলেন, চার মাস আগে বাসা ভাড়া নিয়েছিল।
আশেক মাহমুদ কলেজে ইংরেজিতে পড়তো, তার স্বামীর নাম শুভ।

জামালপুর সদর থানার ওসি তদন্ত মো. নাজমুল জান্নাত শাহ বলেন, পুলিশের জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ এবং ফায়ারসার্ভিস ভিতর থেকে বদ্ধ ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলন্ত রিমার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,