সারাদেশ

নওগাঁয় দুলাভাই কর্তৃক শ্যালিকাকে বিয়ে, আলোচিত টিকটকার মাসুদ রানা

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও শ্যালিকাকে বিয়ে করা নিয়ে একটি ঘটনা স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আলোচিত টিকটকার মাসুদ রানা ও তার স্ত্রী মৌসুমী’র দাম্পত্য জীবন রক্ষার বিষয়কে কেন্দ্র করে মৌসুমীর ছোট বোন পূর্ণিমার সাথে মাসুদ রানার বিয়ের ঘটনা সামনে এসেছে। গত ২৪ শনিবার তার ভাড়া বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের পর গতকাল তাদের বিয়ে হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় লোকজনের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো পুরুষের সাথে তার স্ত্রীর বোনকে একই সময়ে বিবাহ বন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে এক সাথে বিবাহে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। ইসলামি বিধান অনুসারে, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা বৈধ নয়।

এ বিষয়ে মাওলানা রেজাউল করিম জানান, আল্লাহ পাক যা হারাম ঘোষণা করেছেন সেটা নিঃসন্দেহে হারাম বা নিষিদ্ধ। পবিত্র কোরআন এর সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। তাই একসাথে দুই বোনকে বিয়ে বা ঘর সংসার করার সুযোগ নেই তবে যদি স্ত্রী মারা যায় বা তালাক দেয় সেক্ষেত্রে তার বোনকে বিয়ে করতে পারবে। এব্যাপারে আলোচিত টিকটকার মাসুদ রানা জানান, শালিকার অন্য কোথাও বিয়ে হলে তার সাথে পূর্বে করা ভিডিও গুলোর জন্য তাকে হেনস্তার শিকার হতে হতো। তাই আমার প্রথম স্ত্রী মৌসুমির সম্মতি ও সহযোগিতায় শালিকা পূর্নিমাকে বিয়ে করেছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,