সারাদেশ

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা প্রার্থীর কোলের শিশুর দায়িত্বে নিলেন নারী পুলিশ

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার নারী পুলিশ কনস্টেবল শিল্পী দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা এক নারী প্রার্থী ছোট শিশুকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হলে শিশুটির কার কাছে রাখবে তা নিয়ে তৈরি হয় উদ্বেগ। মায়ের পরীক্ষায় অংশগ্রহণ নির্বিঘ্ন করতে এগিয়ে আসেন কনস্টেবল শিল্পী।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর ‘২৬) সকালে সাতক্ষীরা সরকারি কলেজে সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসেন ওই নারী প্রার্থী। সঙ্গে ছিল তার ছোট্ট শিশুসন্তান। পরীক্ষা শুরু হলে শিশুটিকে কার কাছে রেখে পরীক্ষা দেবেন,এ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যান তিনি।
বিষয়টি লক্ষ্য করেন পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনরত নারী পুলিশ কনস্টেবল শিল্পী। তখন মানবিকতার জায়গা থেকে তিনি শিশুটিকে কোলে তুলে নেন এবং অত্যন্ত স্নেহ ও যত্নের সঙ্গে তার দেখাশোনা করতে থাকেন। এতে শিশুটির মা নিশ্চিন্তে পরীক্ষার হলে গিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
কনস্টেবল শিল্পীর এই আন্তরিকতা ও সহমর্মিতার দৃশ্য উপস্থিত অনেকের নজর কাড়ে। দায়িত্বের পাশাপাশি একজন পুলিশ সদস্যের এমন মানবিক আচরণকে প্রশংসা করেন উপস্থিতরা।
একজন মা যেন সন্তানের চিন্তায় পরীক্ষায় মনোযোগ হারিয়ে না ফেলেন, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কনস্টেবল শিল্পীর এগিয়ে আসা শুধু একটি শিশুর দেখাশোনাই নয়, বরং মানুষের প্রতি পুলিশের দায়িত্ববোধ ও সহমর্মিতারও একটি সুন্দর উদাহরণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,