খেলাধুলা

পাঁচবিবিতে ক্ষুদে শিক্ষার্থীদের গোল্ডকাপ ফুটবলের শিরোপা জিতল আটাপাড়া ও বীরনগর

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পাঁচবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রীতা রানী মহন্ত, সহকারী শিক্ষা অফিসার সুমন কুমার কুন্ডুসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সুধীজন।

ফাইনালে বালক বিভাগে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রাধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

ক্ষুদে ফুটবলারদের প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় দর্শকরা। পুরো আয়োজনটি পাঁচবিবিতে ক্রীড়া উৎসবে পরিণত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলাধুলা

সরকারি আশেক মাহমুদ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম জামালপুর জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুট আউটে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি
খেলাধুলা

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভীন ও ডিফেন্ডার আফঈদা