সারাদেশ

পাইকগাছায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ৫ জনের কারাদণ্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা পৌর সদরে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকায় সাবেক মহিলা কাউন্সিলর শেলীর বাড়ির (ভাড়াটিয়া) বাসা থেকে থানা পুলিশ দুই যুবতী, দুই নারী ও একজন পুরুষকে আটক করে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে গড়ইখালী এলাকার ৩৬ বছর বয়সী এক নারীকে ১ মাস, আমাদী ইউনিয়নের ৪০ বছর বয়সী এক নারীকে ৭ দিন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাচপোতা ও তালা এলাকার ১৮ ও ২০ বছর বয়সী দুই যুবতীকে ৩ দিন করে এবং গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ৩০ বছর বয়সী এক পুরুষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দণ্ডপ্রাপ্তদের খুলনা কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,