সারাদেশ

বড়দিঘীরপাড় জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগ: অবৈধ দখল উচ্ছেদ ও খাল খনন শুরু,জনমনে স্বস্তি 

হাটহাজারী প্রতিনিধি :

সাম্প্রতিককালের টানা বর্ষনে উত্তর চট্টগ্রামে সবচেয়ে দুর্ভোগের ঠিকানা ছিলো হাটহাজারী বড়দিঘীরপাড়। যা চট্টগ্রাম নগরী হতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি জেলা এবং রাউজান ও বৃহত্তর ফটিকছড়ি উপজেলাবাসীর যাতায়াত পথ। সোমবার (১৩জুলাই) হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎসংলগ্ন এলাকা চিকনদন্ডীতে অসাধু লোকজনের অবৈধভাবে দখলে থাকা খাল উদ্ধার ও এক্সেভেটর দিয়ে তা খনন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

এ প্রকল্পের আওতায় কমলাছড়ি ও ইছামতী খাল পুনঃখনন করে কাটাখালী খালের সাথে সংযুক্ত করে দেয়া হবে। তবেই অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি দ্রুতই নিঃষ্কাশন হতে পারলে মূল সড়কে জলাবদ্ধতা থাকবে না।


হাটহাজারী হতে নির্বাচিত মাননীয় সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির নির্দেশনায় বৃষ্টি থামা মাত্রই আজ এ কর্মসূচি বাস্তবায়নে যৌথ অভিযান শুরু করছে হাটহাজারী উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ। সবাইকে খাল দখল নিজ উদ্যোগে ছেড়ে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেছেন ইউএনও আব্দুল্লাহ আল মুমিন। না হয় দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বড়দিঘীর পাড়ে আঞ্চলিক মহাসড়কে যাতায়াত ব্যবস্থায় অতিবৃষ্টি কালীন জমে যাওয়া পানির দুর্ভোগ লাগবে উপজেলা প্রশাসনের গৃহীত পদক্ষেপে জনমনে স্বস্তি বিরাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,