বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ উত্তর জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন সম্প্রতি হাটহাজারী উপজেলার এনায়েতপুরস্থ শ্রী শ্রী ব্রজধাম আশ্রমে অনুষ্ঠিত হয়। উত্তর জেলা কমিটির সভাপতি ড: বাবুল চন্দ্র নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন আর কে দাশ রুপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি লায়ন মুনমুন দত্ত মুন্না। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শ্রী বেল্টন কান্তি নাথ, এডভোকেট সুসেন কান্তি দাশ, শ্রীমতি মৌসুমী দাশ, শ্রীমতি পাপড়ি কারন ঘোষ। সভা পরিচালনা করেন উত্তর জেলার সেক্রেটারি শ্রী সম্পদ দে। সভায় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এবং হাত তোলা ভোটের মাধ্যমে ২০২৬-২০২৮ এর নির্বাচিত উত্তর জেলা কমিটির সভাপতি পদে ড: বাবুল চন্দ্র নাথ ( হাটহাজারী), সাধারণ সম্পাদক পদে শ্রী প্রভাষ কুমার দে ( ফটিকছড়ি), যুগ্ম-সম্পাদক পদে শ্রী গোপাল শর্মা ( সীতাকুণ্ড), সাংগঠনিক সম্পাদক পদে শ্রী নয়ন চৌধুরী ( হাটহাজারী), অর্থ সম্পাদক পদে শ্রী মনোরঞ্জন দাশ ( হাটহাজারী), মহিলা বিষয়ক সম্পাদক পদে শ্রীমতি দ্বীপ্তি রানী পাল ( হাটহাজারী)কে নির্বাচিত করে ০৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন । শীঘ্রই উত্তর জেলার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে মর্মে উপস্থিত সকলকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অবহিত করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাবলা কুমার দে, রনজিত চৌধুরী, বিপ্লব খাস্তগীর, প্রমল সূত্রধর, টিটু পাল, মিলন কান্তি নাথ, দয়াল শীল, কানু পাল, মিলন কান্তি নাথ, সুমন চন্দ্র শীল, রিপন পাল, ডাঃ রনজিৎ দাশ, মিন্টু সিংহ, রতন চৌধুরী, সঞ্জীব কুমার নাথ, মনোরঞ্জন দাশ, সুপন ভট্টাচার্য্য সাগর, গোপাল শর্মা প্রমুখ। সম্মেলনে প্রসাদ বিতরণসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন শ্রী শ্রী ব্রজধাম আশ্রম কর্তৃপক্ষ।




