শিক্ষাঙ্গন

বানারীপাড়ায় চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

​বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি।।
বরিশাল জেলার বানারীপাড়ার শিক্ষা ও ঐতিহ্যের জনপদ চাখারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​২৮ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টায় চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
​চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. আলী আজিম সরদারের সঞ্চালনায়
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি মো. ছাব্বির হোসেন সুমন হাওলাদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনবপৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মল্লিক,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: জামাল রেজা,চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মনিরুল আলম মিঠু,চাখার ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শাহিন কাজী,সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, চাখার ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মজিবুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
​অনুষ্ঠানে চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে মো. সাইদুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেয়া হয়।এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি সাইদুল ইসলাম ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
​অনুষ্ঠানের শুরুতে বক্তারা উপমহাদেশে শিক্ষার প্রসারে অবিসংবাদিত নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের কালজয়ী অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নবনির্বাচিত সভাপতিদ্বয় নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অবকাঠামোগত বিকাশে সর্বাত্মক ও আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, শেরেবাংলার স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব আমাদের যেকোনো মূল্যে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যাক্ত করেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং এসএসসি পরীক্ষার ফলাফল আরও উন্নত করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটিকে একযোগে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। তারা শিক্ষকদের আরও নিষ্ঠার সাথে পাঠদানের আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
​অনুষ্ঠানটিকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সচেতন মহলের প্রত্যাশা, নতুন এই কমিটির গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।
পরে দুপুর ১২টায় চাখার ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে মো: জহিরুল ইসলাম রাসেলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং স্কুলের প্রধান শিক্ষক মো: গোলাম মোর্শেদ’র সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: রিয়াজ আহমেদ মৃধা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর