মাটির মা ফাউন্ডেশন নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
অনলাইন ডেস্ক:
শিল্প সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আজ ১২ জুলাই ৫ সদস্যদের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা।
আহ্বায়ক : শামীম তালুকদার, সদস্য সচিব : ওবায়দুল ইসলাম সাগর, সদস্য: সানোয়ার উদ্দিন আকন্দ, মোঃ শিহাব উদ্দিন, মো: মনিরুল ইসলাম
উল্লেখ্য যে, আগামী ৩১ জুলাই নেত্রকোণা জেলা কমিটি অনুমোদন ও বর্ষার কবিতাপাঠের আসর অনুষ্ঠিত হবে উক্ত আহ্বায়ক কমিটির নেতৃত্বে।




