মাটির মা ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক কাজী আলম ভূঁঞা
ময়মনসিংহ প্রতিনিধি : শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার ১১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।
গত ১০-৭-২০২৬ শুক্রবার বিকেল ৫ টায় ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয় সানকিপাড়া সদরের সেনানিবাস ১নং গেইটের কাবাব ঘর রেস্তোরাঁয়। জেলা কমিটির সভাপতি কবি মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা উপস্থিত ছিলেন।
সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে মোজাম্মেল হক-কে সভাপতি ও কাজী আলম ভূঁঞা-কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দুই বছরের (২০২৬-২০২৮) জন্য গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যন্যরা হলেন—সহ-সভাপতি দালান জাহান, সহ-সাধারণ সম্পাদক আমজাদ শ্রাবণ, অর্থ সম্পাদক হাবিবউল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল মাহমুদ মানিক, প্রচার সম্পাদক আদর আল আমিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মানিক, সাংস্কৃতিক সম্পাদক নয়ন নাহা, কার্যকরী সদস্য শাহনাজ নাহিদ খান শম্পা, স্বচ্চ দে।
এছাড়াও এক বছরের জন্য ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়। নব নিযুক্ত উপদেষ্টামণ্ডলীর সদস্য—কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক জসীম উদ্দীন মুহাম্মদ, কবি ও গবেষক কামরুজ্জামান সেলিম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) লুৎফর রহমান।




