বিনোদন সারাদেশ

রাইজিং স্টারস রিদম রিভোলোশনের আয়োজনে উন্মুক্ত কনসার্ট

ফারিয়াজ ফাহিম
জামালপুর

ঈদ-উল-আজহাকে ঘিরে জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে আগামীকাল শুক্রবার (৫ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত উন্মুক্ত কনসার্ট ‘জামালপুর ঈদ ফেস্ট ১.০’।

জামালপুর রাইজিং স্টারস রিদম রিভোলোশনের উদ্যোগে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজন করা হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সঙ্গীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে কনসার্টে অংশ নেবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান এবং তার জনপ্রিয় ব্যান্ড কুঁড়েঘর।

এছাড়াও স্থানীয় বিভিন্ন ব্যান্ড দল ও শিল্পীরা পরিবেশন করবেন মনোমুগ্ধকর সংগীত, যা দর্শকদের জন্য এক প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যার উপহার দেবে।

আয়োজকদের মতে, এই কনসার্টের মূল লক্ষ্য কেবল বিনোদন নয়; বরং তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। একই সঙ্গে জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তোলাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজক কমিটির সিইও রেদোয়ান খন্দকার মাহিন বলেন,
“জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার একটি উন্মুক্ত কনসার্ট এটি। আমরা চাই সবাই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে নিরাপদ পরিবেশে আনন্দ উপভোগ করুক। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক টিম, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা থাকবে।


অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন,
“আমরা একটি সুন্দর, নিরাপদ ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ উপহার দিতে চাই। এই কনসার্ট শুধু বিনোদনের আয়োজন নয়, এটি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার একটি সামাজিক উদ্যোগ।”

আয়োজকরা আশা করছেন, হাজারো দর্শকের উপস্থিতিতে ‘জামালপুর ঈদ ফেস্ট ১.০’ ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে এবং জেলার সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় একটি আয়োজন হিসেবে স্থান করে নেবে।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,