সাংবাদিকতা কঠিন ও ঝুঁকিপূর্ণ পেশা, প্রয়োজন তীব্র ইচ্ছাশক্তি: উপাচার্য
সিলেট প্রতিনিধি: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, “আলোকিত জাতি গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম।” সাংবাদিকতা একটি কঠিন ও দায়িত্বশীল পেশা। তথ্য-উপাত্তের ভিত্তিতে যে সংবাদ পরিবেশন করা হয়, তার ওপর সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করে। তাই তথ্য-উপাত্তে ভুল থাকলে তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনতে পারে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে দৈনিক আলোকিত সিলেটের দেড় যুগ (১৮ বছর) পেরিয়ে ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকতার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে। এজন্য রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, “বিগত দিনে একটি ন্যারেটিভ তৈরি হয়েছিল—টিকে থাকতে হলে এটি সমর্থন করতে হবে, ওই দলকে সমর্থন করতে হবে। ওই সময়ে আমরা আমাদের বিবেক পর্যন্ত বিক্রি করে দেওয়ার ফলে জাতীয় জীবনে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে।”
তিনি দৈনিক আলোকিত সিলেটের দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, একটি গণমাধ্যম দেড় যুগেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে কাজ করছে এবং জনজীবনে প্রভাব রাখছে—এটি সত্যিই প্রশংসনীয়। অনলাইনের মাধ্যমে সাংবাদিকতা দ্রুত বিস্তৃত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দৈনিক আলোকিত সিলেট অনলাইন ও প্রিন্ট—উভয় মাধ্যমে কাজ করছে, যা প্রশংসার দাবি রাখে।
তিনি আরও বলেন, সাংবাদিকতায় অনেক ঝুঁকি নিতে হয়। পরিশ্রম করে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হয়, যা অন্য অনেক পেশায় এতটা প্রয়োজন হয় না। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের প্রবল ইচ্ছাশক্তি ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন।
দৈনিক আলোকিত সিলেটের উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি বলেন, “দৈনিক আলোকিত সিলেট গণমানুষের কল্যাণে কাজ করুক—এটাই প্রত্যাশা করছি।”
দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক আফতাব চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল হোসেন মো. আলমগীর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য পারভেজ আহমদ ও আবু সাঈদ, এনসিপি সিলেট জেলার জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক আব





