সারাদেশ

সাতক্ষীরায় থানা ভবন ভাঙার সময় বোমার বিস্ফোরণ,আহত ২

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় হাতবোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।
কালিগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম বলেন, রোববার দুপুরে শ্রমিকরা ভবনের ফ্লোরের মাটি কাটছিলেন। এ সময় মাটির নিচে থাকা একটি হাতবোমার বিস্ফোরণে ঘটে।
বিস্ফোরণে আহত শ্রমিকরা হলেন- উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং কামরুল হাসান (৩০)।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বরাতে পুলিশ জানায়, বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। আর কামরুলের ডান পায়ে আঘাত লেগেছে। তাদের চিকিৎসা চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,