সারাদেশ

সাতক্ষীরায় নির্মাণাধীন রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি, দুর্ভোগ চরমে

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামে নির্মাণাধীন সড়কের মাঝখানে দুটি বৈদ্যুতিক খুঁটি রেখে কাজ চলায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ফিংড়ী কাছারিবাড়ি হাফিজিয়া মাদ্রাসা থেকে গ্রীন পার্ক পর্যন্ত ইটের সোলিং রাস্তাটিকে পাকা করার কাজ চলছে। তবে মাঝরাস্তায় দুটি খুঁটি থাকার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানান পথচারীরা।
ডারার খাল, নাটানা, বিদুখালী, চর ফিংড়ীসহ রাস্তায় চলাচলকারী বাসিন্দারা প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজ সরদার বলেন, খুঁটি দুটি দ্রুত সরানোর জন্য আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানিয়েছি।
সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির ব্রজরাজপুর কার্যালয় থেকে জানা গেছে, যথাযথ নিয়ম মেনে আবেদন করা হলে প্রকৌশলীদের পর্যবেক্ষণের পর খুঁটি অপসারণ সম্ভব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,