সারাদেশ

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার,আটক ১

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরা সদর থানাধীন চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশি ও বিদেশি অস্ত্র, গুলিসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
বৃহস্পিবার (৩ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার সদর থানাধীন চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ০৩ (তিন) টি অস্ত্র যাহার মধ্যে ০১ (এক) টি বিদেশি পিস্তল ও ০২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলেন সাতক্ষীরা সদর উপজেলায় চৌবাড়ীয়া গ্রামের মোঃ জয়নাল সরদার এর পুত্র মোঃ আরিফুল ইসলাম। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলিসহ আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,