সাতক্ষীরার লেডি ডন সুমী পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ গ্রেফতার
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
লেডি ডন নামে পরিচিত সাতক্ষীরার সুরাইয়া পারভীন সুমি ৫টি পিস্তল,দুটি ম্যাগজিন ও ৯৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়েছেন।খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) তাকে গ্রেফতার করেন।সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাটকেখালি গ্রামের আশরাফ উদ্দিনের মেয়ে।
শনিবার (৭ মার্চ) সকালে খুলনা মহানগরীর নিজ খামার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তল্লাশির সময় তার শরীর ও ব্যাগ থেকে ৫টি পিস্তল, ২টি ম্যাগজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
খুলনার লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তুহিন উজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে অস্ত্র আইনে সুরাইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, বাটকেখালী গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন,সুমী এর আগেও কয়েকবার অস্ত্র,মাদকসহ ধরা পড়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। তাঁরা জানান, শহরের শীর্ষ পর্যায়ের একটি চোরাচালান সিন্ডিকেটের সাথে সুমী দীর্ঘদিন জড়িত। সে লেডি ডন হিসেবে এলাকায় পরিচিত।





